Modi invites Putin: ‘বন্ধু’ মোদীর আমন্ত্রণে এবার ভারত সফরে পুতিন, নতুন বছরের শুরুতেই চূড়ান্ত হবে দিনক্ষণ

Modi invites Putin: চলতি বছরে দু'বার রাশিয়া সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত জুলাইয়ের পর ফের অক্টোবরে ব্রিকস সম্মেলনে (BRICS) যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। দু'বারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ সেরেছেন মোদী। আর এবার মোদীর আমন্ত্রণে ভারতে পা রাখতে চলেছেন পুতিন।

পুতিনের ভারত সফরের কথা সাংবাদিক বৈঠক করে জানান ক্রেমলিনের মুখপাত্র ইউরি উষাকভ (Yury Ushakov)। তিনি জানান, ২০২৫ সালের শুরুতেই ভারতে আসতে পারেন পুতিন (Putin India Visit)। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। ২০২৫-এর শুরুতেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Modi invites Putin

ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস (Russian Embassy in India) সূত্রে খবর, বছরে অন্তত একবার বৈঠকে বসতে চেয়ে সহমত হয়েছেন মোদী ও পুতিন। তাই এবারে পালা রাশিয়ার। উষাকভ আরও বলেন, "আমরা প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ (Invitation) গ্রহণ করেছি এবং রাশিয়া নিশ্চয়ই সেই আমন্ত্রণে সাড়া দেবে।"

২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ (Ukraine Russia War) শুরু হওয়ার পর থেকে এটাই হবে পুতিনের প্রথম ভারত সফর। প্রথম থেকেই শান্তিপূর্ণ উপায়ে ও কূটনৈতিক নীতির মাধ্যমে যুদ্ধের সমাধানের পক্ষে সওয়াল করে এসেছে ভারত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাতে একই দাবি রেখেছেন মোদী।

ভারতে অবস্থিত রাশিয়ান দূতাবাস সূত্রে আরও জানা গিয়েছে, প্রতি দুই মাস অন্তর ফোনালাপে আলোচনা সারেন পুতিন ও মোদী। চলতি বছরে দু'বার সামনে থেকে দেখাও করেছেন তাঁরা। ২২তম রাশিয়া-ভারত শীর্ষক সম্মেলনে জুলাইতে মস্কোয় পা রেখেছিলেন নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক মজবুতে অবদান রাখার জন্যে রাশিয়ার সর্বোচ্চ জাতীয় পুরস্কারও দেওয়া হয় মোদীকে।

এরপর অক্টোবরে রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২ দিনের জন্য গিয়েছিলেন নরেন্দ্র মোদী। দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আলাদাভাবে পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠক সারেন মোদী। অভ্যর্থনায় আপ্লুত হয়ে রাশিয়ার সরকারকে ধন্যবাদও জানান মোদী। মোদীর প্রশংসাও করতে দেখা যাক পুতিনকে। আর এবার বন্ধু মোদীর আমন্ত্রণে ভারতে আসছেন পুতিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+