Putin in Crisis:চলছে সন্ত্রাস বিরোধী অভিযান, লক্ষ্য মস্কো! বিদ্রোহী প্রধান প্রিগোজিনের কাজে খুশি জেলেনস্কি
একটা সময় যখন রাশিয়ার সেনারা ইউক্রেনের সামনে বিধ্বস্ত, সেই সময় ওয়াগনার ভাড়াটে সেনারা লড়াই করে। বাখমুটে প্রাণ যায় ১০ হাজার ভাড়াটে সেনার। এবার সেই ইয়েভজেনি প্রিগোজিনের নেতৃত্বাধীন ওয়াগনার ভাড়াটে সেনারাই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে (Putin in Crisis) সামিল। লক্ষ্য হল মস্কো।
অন্যদিকে ইউক্রেন স্বাভাবিক কারণে খুশি যুদ্ধির অভিমুখ কার্যত উল্টোদিকে ঘুরে যাওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, কোনওভাবেই গৃহযুদ্ধ হতে দেওয়া যাবে না। সেই পরিস্থিতিতে ইউক্রেনেরে প্রেসিডেন্টের এক সহযোগী সংবাদ মাধ্যমকে বলেছেন, রাশিয়ার ভাড়াটে সেনার প্রধান যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সন্ত্রাস বিরোধী অভিযান। তিনি বলেছেন, রাশিয়ায় বিভাজন স্পষ্ট।

মস্কোর দিকে (Putin in Crisis) সশস্ত্র কনভয় পাঠিয়েছেন ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। অন্যদিকে রাশিয়ার সামরিক কর্তারা বলেছেন, একটি সামরিক কনভয় মস্কোর সঙ্গে ইউক্রেনের সীমান্তবর্তী ইউরোপীয় রাশিয়ার দক্ষিণ অংশের সঙ্গে সংযোগকারী প্রধান রাস্তায় ছিল। বাসিন্দাদের সেব্যাপারে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে ইয়েভজেনি প্রিগোজিন দক্ষিণ রাশিয়ার রোস্তভের সেনা সদর দফতর দখল করে সেখানকার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি দাবি করেছিলেন, তাঁর বাহিনী ইউক্রেনীয় ফ্রন্ট থেকে রাশিয়ায় প্রবেশ করেছে। পাশাপাশি তিনি বলেছেন তাঁর হাজার হাজার যোদ্ধা (অধিকাংশই আসামী) মৃত্যুবরণ করতে প্রস্তুত।

এদিকে এদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইয়েভজেনি প্রিগোজিন এবং এয়াগনার ভাড়াটে গোষ্ঠীর কাজ রাশিয়ার কাছে মারাত্মক হুমকির। যা অভ্যন্তরীণ দেশদ্রোহিতার সমান বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন (Putin in Crisis)।
পাল্টা প্রতিক্রিয়া জানাতে গিয়ে, ইয়েভজেনি প্রিগোজিন আত্মসমর্পণ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, প্রেসিডেন্ট পুতিন (Putin in Crisis) ওয়াগনার সেনাদের বিশ্বাসঘাতক বলে ভুল করেছেন। এক অডিও বার্তায় তিনি বিষয়টিকে মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications