মৃত্যুর শংসাপত্রেও প্রধানমন্ত্রীর মুখ ব্যবহার হোক, বিতর্কিত মন্তব্য করে বিপাকে জিতন রাম মাঝি
বিতর্কিত মন্তব্য করে বিপাকে জিতান রাম মাঝি
মৃত্যুর শংসাপত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বসানো হোক। এমনটাই দাবি তুললেন বিহারে এনডিএর অন্যতম জোটসঙ্গী হিন্দুস্তানী আবাম মোর্চা–সিকুলারের প্রধান জিতন রাম মাঝি। সোমবার তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। তিনি দাবি করেছেন যে ভ্যাকসিনেশন শংসাপত্রের মতো কোভিড–১৯–এ মৃতদের শংসাপত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থাকা দরকার, সেখানে কেন তাঁর ছবি নেই? প্রসঙ্গত, ভ্যাকসিনের শংসাপত্রে নরেন্দ্র মোদীর মুখ বসানো নিয়ে এর আগে কম বিতর্ক হয়নি। এখন বিজেপির জোটসঙ্গী হয়ে মাঝির এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল।

মৃত্যুর শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইটারে পোস্ট করেন, 'আপনি যদি প্রধানমন্ত্রীর ছবি ভ্যাকসিন শংসাপত্রে দিতে পছন্দ করেন তাবে তা মৃত্যুর শংসাপত্রেও দেওয়া হোক। তবেই তা ন্যায্য হবে।' যদিও এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তিনি তা মুছে দিলেও, ততক্ষণে অনেকেরই নজরে এসা চলে এসেছে। রবিবার এই টুইট মুছে দেওয়ার পরই তিনি আরও একটি টুইট করে জানান যে রাষ্ট্রপতির ছবি লাগালে আরও ভালো হত। ওই একই টুইটে তিনি আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর পাশে মুখ্যমন্ত্রীর ছবিও ব্যবহার করা যেতে পারে।

দ্বিতীয়বার বিতর্কের শুরু
শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা নিয়ে এটা দ্বিতীয় বিতর্কের শুরু। এই সপ্তাহে ছত্তিশগড়ে ১৮-৪৫ বছরের নাগরিকদের টিকাদানের শংসাপত্রে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছবি ব্যবহার করা হয়েছে। যেহেতু এই বিভাগের টিকাদানগুলির জন্য রাজ্য অর্থ বহন করছে তাই এই পদক্ষেপকে সমর্থন করেছিল বাঘেলের সরকার।

দলিত–আদিবাসীরা টিকা নিতে ভয় পাচ্ছে
মাঝির পুত্র সন্তোষ মাঝি নীতীশ কুমার শাসিত এনডিএ সরকারের সেচ ও তফশিলি জাতি-উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী। গত বছর বিধানসভা নির্বাচনে হাম-এস সাতটি আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করেছিল। হাম-এসের মুখপাত্র দানিশ রিজওয়ান বলেছেন, 'দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর এক শতাংশও এখনও ভ্যাকসিন নেয়নি কারণ তারা টিকাকরণে ভয় পাচ্ছেন। রাষ্ট্রপতির ছবি শংসাপত্রে থাকলে এই জনগোষ্ঠী অনুপ্রাণিত হবে, কারণ রাষ্ট্রপতিও দলিত সম্প্রদায়ের।'

বিরোধী দলগুলির প্রতিক্রিয়া
মাঝির মুছে দেওয়া টুইট প্রসঙ্গে রাজ্যের বিরোধী রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) হাম-এসকে এনডিএ জোট ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেন, 'আজকে যে প্রশ্ন তিনি তুলেছেন, একই দাবি তুলেছিলেন বিরোধী দলও। আপনি যদি স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে থাকেন তবে এ থেকে বেরিয়ে আসুন অন্যথায় লোকেরা ভাববে যে আপনি খবরে থাকার জন্য বিবৃতি জারি করছেন।' মাঝির টুইট ঘিরে প্রতিক্রিয়া দিয়েছেন জনতা দল (একতা) রাজ্য সভাপতি উমেশ খুশওয়াহা। তিনি জানিয়েছেন যে গণতন্ত্রে প্রত্যেকেই মতামত সামনে রাখার অধিকার রয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications