উত্তরাখণ্ডে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পুস্কর সিং ধামি, শপথ নিলেন আরও ৮ মন্ত্রী
উত্তরাখণ্ডে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পুস্কর সিং ধামি, শপথ নিলেন আরও ৮ মন্ত্রী
উত্তরাখণ্ডে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পুষ্কর সিং ধামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন ধামি। তিনি একা নন তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার ৮ মন্ত্রীও শপথ নিয়েছেন। উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং তাঁকে শপথ বাক্য পাছ করান।

উত্তরাখণ্ডে এবার আশাতীত ভাল ফল করেছে বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির অন্দরে প্রকট হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব। পর পর তিনবার মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। শেষে পুস্কর ধামিতেই আস্থা রেখেছিলেন নাড্ডারা। ধামি মোদী-শাহের মুখ রক্ষা করেছেন। হাতছাড়া হতে বসা উত্তরাখণ্ডে ফের গেরুয়া ঝড় তুলতে সক্ষম হয়েছিলেন তিনি। তার পুরস্কারও পেয়েছে তিনি। দ্বিতীয়বার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে তাঁকেই বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও এই নিয়ে টানাপোড়েন চলেছে বেশ কয়েকদিন ধরে। কিন্তু ধামির বাইরে আর কাউকে উত্তরাখণ্ডের দায়িত্ব দেওয়ার মত ভরসা পাননি মোদী-শাহরা।
সেকারণেই হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সভাপতিতে জেপি নাড্ডার উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন পুষ্কর সিং ধামি। নরেন্দ্র মোদীর পাশাপাশি ছিলেন অমিত শাহও। এদিন ধামির পাশাপাশি তাঁর মন্ত্রিসভার ৮ মন্ত্রীও শপথ নিয়েছেন। তালিকায় ছিলেন ডা: ধ্যান সিং রাওয়াত, গণেশ যোশী, রেখা আরিয়া, সুবোধ উনিয়াল, সৌরভ বহুগুনা, প্রেমচাঁদ আগরওয়াল, চন্দন রামদাস, সৎপাল মহারাজ। সকলকেই শপথ বাক্য পাঠকরান রাজ্যপাল লেফটেন্যান্ড জেনারেল গুরমিত সিং।
এদিনের অনুষ্ঠানে মোদী-শাহ-নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়করি, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ িসং, যোগী আদিত্যনাথ, প্রমোদ সাওয়ন্ত, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, রাজস্থানের বিজেপি নেতা বসুন্ধরা রাজে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহন হলেও এখনও দুই গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশ এবং গোয়ার মুখ্যমন্ত্রীরা শপথ গ্রহণ করেননি। সূত্রের খবর চলতি মাসেই তাঁরা শপথ নেবেন।












Click it and Unblock the Notifications