'যিনি তর্ক করবেন তাঁকে খুন কর ', পড়ুয়াদের পরামর্শ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
একের পর খবরে ফের সংবাদ শিরোনামে উত্তর প্রদেশ। এবার উত্তর প্রদেশের জৌনপুরের পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যকে ঘিরে শুরু হল নয়া বিতর্ক।
একের পর খবরে ফের সংবাদ শিরোনামে উত্তর প্রদেশ। এবার উত্তর প্রদেশের জৌনপুরের পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যকে ঘিরে শুরু হল নয়া বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজা রাম এদিন পড়ুয়াদের উদ্দেশে এক সভায় বক্তব্য রাখার সময় বলেন,.. 'যে তর্ক করবে তাঁকে খুন করে ফেলো'।

এদিনের সভায় পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান,'তুমি যদি এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হও, তাহলে কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে। কোনও মারপিটে জড়িয়ে গেলে মারধর কর, যদি সম্ভব হয় খুন কর, তারপর আমি দেখে নেব। ' এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন বক্তব্য রাখাকে কেন্দ্র করে রীতিমত বিতর্ক শুরু হয়েছে।
#WATCH Purvanchal University Vice-Chancellor Raja Ram Yadav at a seminar in the University in Ghazipur: If you’re a student of this University, never come crying to me. If you ever get into a fight, beat them, if possible murder them, we’ll take care of it later. (29.12.18) pic.twitter.com/omFqXN55z9
— ANI UP (@ANINewsUP) December 30, 2018
UP Minister Sidharth Nath Singh on Purvanchal VC's statement: It was wrong, he can’t make such comments. He should teach students the way of peace but he’s doing ‘gunda raj’, VC of such mentality has no right to stay in his position. I hope Deputy CM will take appropriate action. pic.twitter.com/MKGKTjlofY
— ANI UP (@ANINewsUP) December 30, 2018
গাজিপুরের গান্ধিপুরমে সত্যদেব কলেজে উপাচার্যের এমন মন্তব্যের ভিডি ও ক্রমেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, গাজিপুরে এক পুলিশ অফিসারকে পাথর ছুঁড়ে হত্যার পর এই ভিডিও আরও বিতর্ক উস্কে দিয়েছে।












Click it and Unblock the Notifications