পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সরিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা! পরিবর্তে কী রাখা হল মন্দিরচূড়ায়
একের পর এক বিধ্বংসী ঝড় ও সাইক্লোন দেখেছে ওড়িশা। বিভিন্ন সময়ে সাইক্লোনের দানবীয় দাপট আছড়ে পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। তবুও শতাব্দীপ্রাচীন এই মন্দির আজও স্বমহিমায় ভক্তের ঢলকে স্বাগত জানায়।
একের পর এক বিধ্বংসী ঝড় ও সাইক্লোন দেখেছে ওড়িশা। বিভিন্ন সময়ে সাইক্লোনের দানবীয় দাপট আছড়ে পড়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। তবুও শতাব্দীপ্রাচীন এই মন্দির আজও স্বমহিমায় ভক্তের ঢলকে স্বাগত জানায়। আর এবার পালা 'ফণী'র। আর কয়েক ঘণ্টা বাদেই সম্ভবত ওড়িশায় আছড়ে পড়তে চলেছে এই ঝড়। তার আগে দুর্যোগ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতার বার্তা দিল পুরীর জগন্নাথ মন্দির।

এদিন পুরী জগন্নাথ মন্দিরের ১৫ ফুট দীর্ঘ ধ্বজা সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ৪ ফুটের এক পাতাকা লাগিয়ে সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা জারি করা হয়েছে। ১৫ ফুটের ওই ধ্বজা 'পতিতপাবন বন' বা পবিত্র পতাকা নামে পরিচিত। প্রতিদিনই পুরীর জগন্নাথ মন্দিরে নতুন ধ্বজা লাগানো হয়। তবে এবার সাইক্লোন 'ফণী'র সতর্কবার্তা জারি কার হল ৪ ফুটের পতাকায়।
উল্লেখ্য, সাইক্লোন 'ফণী' ঘিরে ইতিমধ্যেই একাধিক পক্ষেপ নিয়েছে প্রশাসন। ৩ দিনের জন্য বন্ধ রয়েছে নন্দন কানন। বেশ কয়েকটি এলাকায় স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে জারি রয়েছে সতর্কতা। এদিকে, পুরী থেকে পর্যটকদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ওড়িশা প্রশাসন। এরজন্য হাওড়া-পুরী বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications