Rath Yatra 2024: রথের রশিতে পড়ল টান, রাষ্ট্রপতির উপস্থিতিতে গুণ্ডিচা মন্দিরের পথে রওনা হলেন জগন্নাথদেব
একেবারে ঘড়ির কাঁটা ধরে বিকেল চারটেয় পড় ল পুরীর জগন্নাথ দেবের রথের রশিতে টান। এবারে পুরীর রথযাত্রা দেখতে উপস্থিত হয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সঙ্গে তিনি নিজেও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য।
এই প্রথম ৫৩ বছর পর ২ দিন ধরে হবে রথযাত্রা উৎসব। একই দিনে পড়েছে নবযৌবন এবং নেত্রদান উৎসব। তারপরেই জগন্নাথ দেব পহন্ডি উৎসব সেরে পাড়ি দিয়েছেন মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের দিকে। সেখানে থাকবেন সাতদিন।

তারপরে সাতদিন মাসির বাড়িতে কাটিয়ে তিনি ফিরে আসবেন জগন্নাথ মন্দিরে। সাত দিনপরে হয় উল্টোরথ। পুরীর রথযাত্রার সূচনার সঙ্গে সঙ্গে গোটা দেশে রথের রশিতে টান পড়েছে। এবার লক্ষাধিক ভক্ত সমাবেশ হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরে।
রথযাত্রা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগই পৌঁছে গিয়েছিলেন আহমেদাবাদে। সেখানে গিয়ে রথের আরতি করেছেন তিনি। তারপরে গুজরাতের মুখ্যমন্ত্রী ঝাঁটা দিয়ে রথের রাস্তা ঝাড় দিয়েছেন। যেননটা হয় পুরীতে। পুরীর রাজা সোনার ঝাডু দিয়ে রাস্তা পরিষ্কার করার পর রথের চাকা গড়ায়।
এবারে নিরাপত্তা কঠোর করা হয়েছিল পুরীর রথযাত্রা উপলক্ষ্যে। ১৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়। তাতে রাজ্যপুলিশও মোতায়েন রয়েছে। সেই সঙ্গে এআই প্রযুক্তির সিসিটিভিও মোতায়েন করা হয়ছে। রাখা হয়েছে ৩৯টি দমকলের ইঞ্জিনও। ভিভিআইপিদের জন্য আলাদা পথ তৈরি করা হয়েছে।












Click it and Unblock the Notifications