Jagannath Temple: নতুন বছরে পুরী যাচ্ছেন? এগুলি না করলে জগন্নাথ দেবের দর্শন পাবেন না, জেনে নিন বিস্তারিত
নতুন বছরের শুরুতেই পুরীতে যেতে চান যাঁরা। তাঁদের জন্য রয়েছে বড় খবর। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে হলে এবার থেকে একাধিক নিয়ম মানতে হবে দর্শনার্থীদের। নতুন নির্দেশিকা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ।
বিশেষ পোশাকবিধি চালু করা হয়েছে আজ থেকে। অর্থাৎ ১ জানুয়ারি থেকে। দর্শনার্থীরা কোনও হাফ প্যান্ট, শর্টস, ছেঁড়া জিনস, স্কার্ট, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না। শাড়ি, সালোয়ার কামিজ, শার্ট প্যান্ট অথবা পায়জামা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি এই সব পরে তাঁদের মন্দিরে প্রবেশ করতে হবে।

পোশাক সুনির্দিষ্ট করার পাশাপাশি মন্দির চত্ত্বরে পান গুটখা খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০২৪ সালের প্রথম দিন থেকেই মন্দিরে পুরুষ দর্শনার্থীদের ধুতি এবং গায়ে গামছা বা টাওয়েল এবং মহিলা দর্শনার্থীরা সালোয়ার কামিজ বা টাওয়েল পরে প্রবেশ করেছেন।
ভোর থেকেই মন্দিরের দরজা খুলে যায়। তার জন্য রাত ১টা ৪০ মিনিটে পুরীর মন্দিরের সামনে লাইন দেন ভক্তরা। বছরের প্রথম দিনে পুরীর জগন্নাথ মন্দিরের ভিড় ছিল চোখে পড়ার মতো। দুপুর ১২টা পর্যন্ত ১ লক্ষ ৮০,০০০ জন দর্শনার্থী জগন্নাথ দেবের দর্শন করেছেন। কড়া নিরাপত্তায় মোড়া ছিল গোটা এলাকা। যাতে দর্শনার্থীরা সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করতে পারেন সেকারণে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল।
মন্দিরের বাইরে যাতে রোদে দাঁড়াতে না হয় সেজন্য আলাদা করে ছাউনির ব্যবস্থা করা হয়েছিল। সেই সঙ্গে পানীয় জল এবং সৌচাগারেরও বন্দোবস্ত ছিল। প্রবীণ দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হয়।












Click it and Unblock the Notifications