পাঞ্জাব: স্বামীকে হত্যা করে দেহ লোকানোর অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
স্বামীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল পাঞ্জাবের মোহালির এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পর মহিলা নিজেই পুলিশের কাছে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে বলে পুলিশের দাবি।
মোহালি, ২০ মার্চ : স্বামীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল পাঞ্জাবের মোহালির এক মহিলার বিরুদ্ধে। ঘটনার পর মহিলা নিজেই পুলিশের কাছে খুনের দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছে বলে পুলিশের দাবি।
জানা গিয়েছে, মোহালির এক বিলাসবহুল এলাকায় একটি বিএমডাব্লিইড গাড়ির মধ্যে সুটকেসে রাখা ছিল ওই ব্যক্তির দেহ। দেহটিকে এইভাবে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে মৃতের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় মৃতের স্ত্রী সিরাত ধিলোঁ, তাঁর মা ও ভাইকে গ্রেফতার করা হয়েছে।

মৃত একম সিং ধিলোঁর বাবা ,তাঁর পূত্রবধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও এখনও পর্যন্ত খুনের কারণ জানতে পারেনি পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কোনও দাম্পত্য কলহের জেরেই এই খুন হয়। সিরাত ও একমের একটি ১১ বছরে ছেলে এবং একটি ৬ বছরের মেয়ে রয়েছে।
পুলিসের কাছে নিজের বয়ানে সিরাত স্বীকার করেছে, যে সে তাঁর ভাইয়ের সহায়তায় এই খুন করেছে। জানা গিয়েছে, নিজের লাইসেন্সকৃত বন্দুক থেকে সিরাত এই হত্যাকাণ্ড চালায়।












Click it and Unblock the Notifications