প্রবল মোদী ঝড়েই দুর্গ আগলে রেখেছিলেন ক্যাপ্টেন! মোদীর সঙ্গই কী কাল হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর
সিধুর সঙ্গে সংঘাত নয়া মাত্রা যোগ হয় পঞ্জাবের রাজনীতিতে। আর এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন ক্যাপ্টেন। আর এরপরেই নয়া দলের ঘোষণা করেন তিনি। কিন্তু নতুন দল গড়েও খুব একটা লাভ হল না প্রাক্তন এই কংগ্রেস
প্রচন্ড মোদী ঝড়েও পঞ্জাবে কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং! কিন্তু এবার আর সেই করিশ্মা দেখাতে পারলেন না তিনি।

২০২১ সালে পঞ্জাবে কংগ্রের মধ্যে রীতিমত বিদ্রোহ দেখা দেয়। সিধুর সঙ্গে সংঘাত নয়া মাত্রা যোগ হয় পঞ্জাবের রাজনীতিতে। আর এরপরেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন ক্যাপ্টেন। আর এরপরেই নয়া দলের ঘোষণা করেন তিনি। কিন্তু নতুন দল গড়েও খুব একটা লাভ হল না প্রাক্তন এই কংগ্রেস নেতার।
পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রবল আপ ঝড়ে দাঁড়াতেই পারলেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
এবার ভোটে তিনি পাতিয়ালা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। বহু বছর ধরেই এই কেন্দ্র তাঁর গড় হিসাবে পরিচিত হলেও, এইবার তিনি নিজের গড়েই হেরে গেলেন। তাঁর নয়া দলের সঙ্গে বিজেপির সঙ্গে জোট করেন ক্যাপ্টেন। কিন্তু তাতে কোনও লাভ হল না। রাজনৈতিকমহলের মতে, মোদীর সঙ্গে জোট করেই কাল হল ক্যাপ্টেনের।
শুধু ক্যাপ্টেনই নয়, তাঁর দলের অন্যান্য নেতাদেরও হার হয়েছে এই ভোটে। কোনও আসনেও দাঁড়াতে পারেনি বিজেপির এই সহযোগী।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে একসঙ্গে পড়াশুনা করেছিলেন ক্যাপ্টেন। ১৯৮০ সালে লোকসভা নির্বাচনে প্রথম জয় পান। আর সেই সময়েই অকালি দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে সেই সময়ে নতুন করে দল খোলার সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ে সফল হতে পারেনি। বড়সড় ধাক্কা খান রাজনীতিতে। আর এরপরেই ফের একবার কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর দীর্ঘদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন।
কিন্তু কংগ্রেসের উপর খুব একটা খুশি ছিল না সেখানকার মানুষ। শুধু তাই নয়, সিধু এবং ক্যাপ্টেনের সংঘাত সে রাজ্যে পঞ্জাবের সংগঠনকে আরও হালকা করেছে। আর সেখানেই জায়গা শক্ত করে কেজরিওয়ালের দল। একেবারে মাটি কামড়ে পড়ে লড়াই করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দর কেজরিওয়াল।
পঞ্জাবের মানুষের সামনে কর্মসংস্থান সহ একাধিক ইস্যুকে সামনে রেখে লড়াই করেছে আম আদমি পার্টি। আর সেটাই জয় এনে দিয়েছে বলে দাবি রাজনৈতিকমহলের। অন্যদিকে অমরিন্দের হার বিজেপির কৃষক নীতি সহ একাধিক বিষয় কাজ করেছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, অমরিন্দরের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। সব মিলিয়ে আপ ঝড়ে রীতিমত কুপোকাত কংগ্রেস সহ সমস্ত বিরোধীরাই। জিতে গিয়েছেন আপের মুখ্যমন্ত্রী মুখও।












Click it and Unblock the Notifications