পাঞ্জাবে গদি হারাবে কংগ্রেস? আপ-বিজেপি নাকি অকালি দল, কারা জিতবে বাজি? কী উঠে এল সমীক্ষায়
পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরেই পাঞ্জাব কংগ্রেসে যে উত্তাল অবস্থা চলেছে তা কোনওভাবেই থেমেছে বলে মনে হচ্ছে না। বরং আসন্ন ভোটে কংগ্রেস বনাম বিক্ষুব্ধ অমরিন্দর সিংয়ের লড়াই গভীর হতে পারে বলে একটা অংশ মনে করছে। এই অবস্থায় নিউজএক্স-পোলস্ট্র্যাট যে সমীক্ষা চালিয়েছে তাতে কী তথ্য উঠে এসেছে তা এক নজরে দেখে নেওয়া যাক।

গদি হারাতে পারে কংগ্রেস
প্রাক-নির্বাচনী সমীক্ষা বলছে পাঞ্জাবে কংগ্রেস সম্ভবত ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হবে। সমীক্ষা বলছে, কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৪৫টি আসন। অন্যদিকে আম আদমি পার্টি পেতে পারে ৪৭ থেকে ৫২ টি আসন। এছাড়া শিরোমনি অকালি দল ২২ থেকে ২৬ টি আসন এবং বিজেপি পেতে পারে ১ থেকে ২টি আসন।

কে পাবে কত ভোট
ভোট শতাংশের বিচারে পাঞ্জাবে কংগ্রেস পেতে পারে ৩৫.২০ শতাংশ, আম আদমি পার্টি পেতে পারে ৩৮.৮৩ শতাংশ ভোট, শিরোমনি অকালি দল পেতে পারে ২১.০১ শতাংশ ভোট। এবং বিজেপি পেতে পারে ২.৩ শতাংশ ভোট।

ভোটের ইস্যু
পাঞ্জাবে বিধানসভা ভোটে যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে রয়েছে বেকারত্ব, কৃষি আইন বাতিল, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, মাদক পাচার ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে বড় ইস্যু হল কর্মসংস্থানের ইস্যু।

ভিলেন অমরিন্দর
পাঞ্জাবে অমরিন্দরের কংগ্রেস ছেড়ে যাওয়ার ঘটনাকে বেশিরভাগ মানুষ সমর্থন জানাননি। কিছু মানুষ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে কৃষি আইন বাতিলকে প্রায় ৬০% মানুষ সমর্থন জানিয়েছেন।

কেউ চান না সিধুকে
আগামিদিনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে কাকে দেখতে চান, এই প্রশ্নে ৩৩ শতাংশের বেশি মানুষ নতুন মুখ্যমন্ত্রীর কথা বলেছেন। তার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (২২ শতাংশ)। এর পরে রয়েছেন সুবীর সিং বাদল (১৭ শতাংশ) এবং অমরিন্দর সিং (১৬ শতাংশ)। অন্যদিকে দশ শতাংশেরও কম মানুষ নভজোৎ সিং সিধুকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications