বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা-কে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ
বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা-কে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ
অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি ও হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে তাজিন্দর পাল সিং বাগ্গাকে দিল্লি থেকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ৷ ঘটনার সূত্রপাত্র গত মার্চে 'দ্য কাশ্মীরি ফাইলস' সিনেমা নিয়ে দিল্লি বিধানসভায় একটি মন্তব্য করেন অরবিন্দ কেজরিওয়াল। সেই মন্তব্যে কাশ্মীরি পন্ডিতদের অপমান করেছেন কেজরিওয়াল, এমনটাই অভিযোগ তুলে অরবিন্দের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি৷ অভিযোগ সে সময়ই অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তাদেন তাজিন্দর বাগ্গা। এবার সেই কেসেই বাগ্গাকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ।

কেন এই গ্রেফতারি?
বেশ কিছুদিন আগে সাইবারসেলে নথিভুক্ত করা একটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে পাঞ্জাব পুলিশ বিজেপি নেতা তেজিন্দরপাল সিং বাগ্গাকে গ্রেপ্তার করেছে। ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম) জাতীয় সম্পাদকের বিরুদ্ধে গত মাসে আম আদমী পার্টি নেতা সানি সিং অভিযোগ দায়ের করার পরে মামলা করা হয়েছিল যে তেজিন্দরপাল সিং বাগ্গা উস্কানিমূলক বিবৃতি দিয়েছেন। গুজব ছড়িয়েছেন এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক শত্রুতা তৈরি করার চেষ্টা করেছেন! এই সব অভিযোগের ভিত্তিতেই তেজিন্দরপাল সিং বাগ্গাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।

কী হয়েছিল ঘটনা?
৩০ মার্চ একটি বিক্ষোভের সময় বাগ্গা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷ অভিযোগকারী পুলিশকে বাগ্গার বিবৃতি এবং ভিডিও ক্লিপও জমা দিয়েছেন বলেও জানা গিয়েছে৷ তার ভিত্তিতেই পাঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে বাগ্গাকে৷ প্রসঙ্গত মার্চে 'কাশ্মীরি পন্ডিত'দের অসম্মান করার ইস্যুতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। অরবিন্দের দিল্লির বাসভবনের দরজাও ভাঙা হয় বলে অভিযোগ উঠেছিল সে সময়!

ছেলের গ্রেফতারি নিয়ে কী বলছেন বিজেপি নেতা বাগ্গার বাবা?
ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তাজিন্দরের বাবা কৃপাল সিং বাগ্গা। তিনি বলেছেন, শুক্রবার সকালে প্রায় ১০ জন পাঞ্জাব পুলিশ আমার বাড়িতে ঢুকেছিল। তারা তাজিন্দরকে গ্রেফতার করছিল, যখন আমি গ্রেপ্তারের একটি ভিডিও তৈরির চেষ্টা করি তখন তারা আমার মুখে ঘুষি মারে! এমনকি তারা আমার ফোন কেড়ে নেয়। সকাল ৮.৩০ এ তারা তাজিন্দরকে টেনে বাইরে নিয়ে চলে যায়!

ঘটনার নিন্দা করেছে বিজেপি!
তাজিন্দর বাগ্গা গ্রেফতারের নিন্দা করেছে বিজেপি। দিল্লি বিজেপির মুখপাত্র।প্রবীণ শঙ্কর কাপুর বলেছেন, 'এটি অত্যন্ত লজ্জাজনক যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্য পাঞ্জাবে তার দলের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। এই সংকটের সময়ে দিল্লির প্রতিটি নাগরিক তাজিন্দর পাল সিং বাগ্গার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

কী বলেছেন বিজেপি নেতা কপিল মিশ্র?
তাজিন্দরের গ্রেফতার হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা কপিল মিশ্র বলেছেন, 'তাজিন্দর বাগ্গাকে গ্রেফতার করে ৫০ জন পাঞ্জাব পুলিশ তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে। বাগ্গা একজন সত্যিকারের সর্দার, তাকে এই ধরনের অপকর্মের দ্বারা ভয় দেখানো বা দুর্বল করা যায় না। একজন সত্যিকার সর্দারকে কেন এত ভয়?'

কী বলেছেন তাজিন্দর পাল সিং বাগ্গা?
কয়েকদিন আগে তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পরে, বাগ্গা একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে বাগ্গা অভিযোগ করেন, অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাব সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করছে! বাগ্গা বলেছিলেন যে তিনি কেজরিওয়ালের সমালোচনা চালিয়ে যাবেন যতক্ষণ না অরবিন্দ কাশ্মীরি পণ্ডিতদের কাছে ক্ষমা চান!












Click it and Unblock the Notifications