সরষের মধ্যেই ভুত, পাকিস্তানকে তথ্য পাচার, গ্রেফতার ২ জওয়ান

সরষের মধ্যেই ভুত, পাকিস্তানকে তথ্য পাচার, গ্রেফতার ২ জওয়ান

সেনার মধ্যেই লুকিয়ে রয়েছে পাকিস্তানের চর। মঙ্গলবার ফাঁস হয়ে গিয়েছে ২ জওয়ানের কীর্তি। পাকিস্তানের চরবৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে দুই জওয়ানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। সোপে হরপ্রীত সিং(২৩) এবং সোপে গুরবেজ সিং(২৩)। এই দুই জওয়ানের বিরুদ্ধে পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ রয়েছে।

পাকিস্তানকে তথ্য পাচার, গ্রেফতার ২ জওয়ান

পাঞ্জাব পুলিশের ডিিজপি দিনকর গুপ্তা জানিয়েছেন, জলন্ধর গ্রামীণের এসএসপি নবীন সিঙ্গল এনডিপিএস মামলার তদন্ত করতে গিয়ে দুই জওয়ানের কীর্তি ফাঁস করে। সেই ঘটনার তদন্তে নেমে তাঁদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছিল তাতে সীমান্তে ভারতীয় সেনা গতিবিধির নথি ছিল। সীমান্তে মাদক পাচারকারী রণবীর সিংকে জেরা করে তাঁরা জানতে পারেন সেনা বাহিনীর এই গতিবিধি তথ্য তাকে দিয়েছিল হরপ্রীত সিং এবং গুরবেজ সিং।

অমৃতসরের বাসিন্দা হরপ্রীত সিং। তাঁর ডিউটি ছিল কাশ্মীরের অনন্তনাগ জেলায়। অন্যদিকে গুরবেজ সিং তরন তারনের পুনিয়া গ্রামের বাসিন্দা। ২০১৫ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন তিনি। কারগিলে সেনাবাহিনীর ক্লার্কের কাজ করতেন গুরবেজ। এই দুই সেনা জওয়ান একাধিক গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে পাচার করার জন্য মাদকপাচারকারীকে দিয়েছিল। মাদক পাচারকারীদের সঙ্গে সিন্ডিকেট চালায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। তথ্য পাচারের বিনিময়ে দুই জওয়ানকে মোটা টাকা দেওয়া হত। জলন্ধর পুলিশের হাতে দুই জওয়ানকে তুলে দিয়েছে সেনাবাহিনী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+