স্বস্তিতে বাগ্গা, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি পাঞ্জাব-হরিয়ানা কোর্টের

স্বস্তিতে বগ্গা, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি পাঞ্জাব-হরিয়ানা কোর্টের

সাময়িক স্বস্তিতে বিজেপি নেতা তেজেন্দর সিং বগ্গা। মোহালি আদালতের গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করল পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট। বিজেপি নেতা বগ্গাকে ১০ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে গতকালই মোহালি আদালত বগ্গার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং গ্রেফতারের নির্দেশ দেয়। গত শুক্রবার বগ্গাকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। দিল্লিতে গিয়ে গ্রেফতার করা হয় তাঁকে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে প্রাণে মারার হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা। তার প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। এদিকে বাগ্গাকে গ্রেফতারের পর কিছুতেই পাঞ্জাবে নিয়ে যেতে দেওয়া হচ্ছিল না। হরিয়ানা পুলিশ প্রবল আপত্তি জানায়। তারপরেই আদালতের দ্বারস্থ হয়েছিল পাঞ্জাব পুলিশ।

স্বস্তিতে বগ্গা

স্বস্তিতে বগ্গা

অবশেষে আদালতের রক্ষা কবচ পেলেন বিজেপি নেতা তিজেন্দ্রর সিং বগ্গা। অরবিন্দ কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। দিল্লিতে এসে পাঞ্জাব পুলিশ গ্রেফতার করেছিলেন বিজেপি নেতাকেষ। কিন্তু সেই গ্রেফতারির পরেও তাঁকে পাঞ্জাবে নিয়ে যাওয়া যায়নি। হরিয়ানা পুলিশ আপত্তি জানিয়েছিল। শেষে এই নিয়ে পাঞ্জা-হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি েনতা। গতকাল মধ্যরাত পর্যন্ত শুনানি হয়। তাতে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট বগ্গার গ্রেফতারির নির্দেশে স্থগিতাদেশ জারি করে এবং ১০ মে পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয়।

ভয় পাচ্ছেন কেজরিওয়াল

ভয় পাচ্ছেন কেজরিওয়াল

গ্রেফতারি পরোয়ানায় স্বস্তি পাওয়ার পরেই সরব হয়েছেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেছে অরবিন্দ কেজরিওয়াল ভয় পেয়েছেন। সেকারণে রাতে ঘুমোতে পারছেননা। সেকারণেই তাঁকে গ্রেফতার করতে মরিয়া হয়ে উঠেছিলেন বগ্গা। এদিকে পাল্টা আপের পক্ষ থেকে বিজেপিকে নিশানা করে বলা হয়েছে বিজেপি গুণ্ডাদের বাঁচাচ্ছে। তাদের আড়াল করার চেষ্টা করছে। সেকারণেই হিমাচল প্রদেশের বিধানসভায় খালিস্তানি পতাকা উড়কে দেখা যাচ্ছে।

মোহালি কোর্টে গ্রেফতারির নির্দেশ

মোহালি কোর্টে গ্রেফতারির নির্দেশ

হরিয়ানা-পাঞ্জাব হাইকোর্টে রক্ষা কবচ পেলেও মোহালির আদালত কিন্তু বগ্গাকে গ্রেফতারির নির্দেশই দিয়েছিল। মোহালি কোর্ট পাঞ্জাবকে ১০ মে সকাল ১১টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পাঞ্জাব পুলিশকে। এদিকে আবার সেইদিনই শেষ হচ্ছে তেজিন্দর সিংয়ের রক্ষা কবচ। অর্থাৎ পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টও সেই দিন পর্যন্ত তিজেন্দর সিংকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে কী করবে পাঞ্জাব পুলিশ সেটাই এখন দেখার। বগ্গার গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছিলেন তাঁর বাবাও পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের নির্দেশের পরেই স্বস্তিতে রয়েছেন তিনি।

পাঞ্জাব পুলিশের আচরণে তীব্র প্রতিবাদ

পাঞ্জাব পুলিশের আচরণে তীব্র প্রতিবাদ

পাঞ্জাব পুলিশের আচরণে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিসের চেয়ারম্যান ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন গ্রেফতারির সময় কেন বগ্গাকে পাগড়ি পরতে দেওয়া হয়নি তার জন্য পাঞ্জাব পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে সাত দিনের মধ্যে। ৩০ মার্চ বিতর্কিত মন্তব্য করেছিলেন বগ্গা। ১ মার্চ তার বিরুদ্ধে এফআইআর দােয়র করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+