প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গলদ! উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল পাঞ্জাব সরকার, ৩ দিনের মধ্যে মিলবে রিপোর্ট

প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় গলদ! ৩ সদস্যের কমিটি গঠন করল পাঞ্জাব সরকার, ৩ দিনের মধ্যে মিলবে রিপোর্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গলদ নিয়ে তদন্ত কমিটি গঠন করল পাঞ্জাব সরকার। ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত কমিটি। গতকাল পাঞ্জাবের ফিরোজপুরে যাওয়ার সময় ফ্লাইওভারের কাছে প্রচুর ভিড় জমে যায়। তারপরেই সফর বাতিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কনভয় ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। তিন দিনের মধ্যে এই রিপোর্ট জমা দেবে ৩ সদস্যের সেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

তদন্ত কমিটি গঠন পাঞ্জাব সরকারের

তদন্ত কমিটি গঠন পাঞ্জাব সরকারের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে ফিরোজপুরে যে ঘটনা ঘটেছে তার তদন্তে উচ্চ পর্যায়েক কমিটি গঠন করল পাঞ্জাবের চান্নি সরকার। সেই কমিটিতে রয়েছেন অবসর প্রাপ্ত বিচারপতি মেহেতাব সিং গিল, স্বরাষ্ট্র দফতরের মুখ্য সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা। তিন দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে বলে জানিয়েছে চান্নি সরকার। গতকাল ফিরোজপুরের ঘটনা নিয়ে ইতিমধ্যেই পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছি প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় বিপুলগলদ ছিল।

অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রী চান্নির

অভিযোগ অস্বীকার মুখ্যমন্ত্রী চান্নির

গতকাল ফিরোজপুরে প্রধানমন্ত্রী কনভয়ে নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে নিরাপত্তায় কোনও গলদ ছিল বলে মেনে নিতে রাজি নন মুখ্যমন্ত্রী চান্নি। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে রাজনৈতিক স্বাস্থ্য পাঞ্জাব সরকারের বদনাম করতেই এই নিরাপত্তায় গলদের কথা বলা হচ্ছে। তারপরেই পাঞ্জাব সরকার তদন্ত করবে পুরো ঘটনার বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ফিরোজপুর না গিয়ে ফিরে আসতে বাধ্য হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।কিন্তু নিরাপত্তায় গলদ ছিল এটা মানতে নারাজ চান্নি সরকার। তিনি জানিয়েছিলেন ভাতিন্ডা থেকে ফিরোজপুর যাওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর জন্য। হেলিপ্যাডও প্রস্তুত রাখা হয়েছি। সেই সঙ্গে চান্নি দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদীর সবরকম নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার।

চান্নি সরকারকে নিশানা বিজেপির

চান্নি সরকারকে নিশানা বিজেপির

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদ পাওয়া গিয়েছিল এই অভিযোগে সরব হয়েছে বিজেপি। পাঞ্জাবের কংগ্রেস সরকারকে এই নিয়ে দাবি করেছেন তাঁরা। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী কোথায় কখন যাবেন সেটা কেউ জানতে পারে না। তাহলে কীভাবে ফিরোজপুর ফ্লাই ওভারে প্রধানমন্ত্রী যাত্রা পথে অত লোক হাজির হল। আগে থেকে কীভাবে খবর গিয়েছিল তাঁদের কাছে এই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কোথাও তথ্য ফাঁস করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিজেপি নেত্রী।

 পাঞ্জাবে বিধানসভা ভোট

পাঞ্জাবে বিধানসভা ভোট

সামনেই পাঞ্জাবে বিধানসভা ভোট। কংগ্রেসের গড় পাঞ্জাবে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপাবে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই। ইতিমধ্যেই পাঞ্জাবের প্রাক্তন এবং বিদ্রোহী কংগ্রেস নেতা অমরিন্দর সিংয়ের সঙ্গে জোট গড়েছে বিজেপি। কয়েকদিন আগেই আবার পাঞ্জাবের লুধিয়ানায় আদালতের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতে পাক মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিদের হাত মিলেছে। ভোটের আগে পাঞ্জাবে একাধিক নাশকতার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এমনই দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+