রবিবারে সাতকালে পাঞ্জাবে ভয়ঙ্কর কাণ্ড, লুধিয়ানায় হঠাৎ করে সজ্ঞা হারাচ্ছেন মানুষজন
পাঞ্জাবের লুধিয়ানায় রবিবার সকাল থেকে হুলুস্থূল কাণ্ড। একটি কারখানা থেকে গ্যাস লিক করে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনেকেই অচৈতন্য হয়ে পড়েছেন রাস্তায়। ইতি মধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
রবিবার সকাল সাতটা ১৫ মিনিট নাগাদ পাঞ্জাবের লুধিয়ানায় এই কারখানায় গ্যাস লিক হতে শুরু করেছিল। পাঞ্জাবের লুধিয়ানায় গিয়াসপুরে এই ঘটনা ঘটে। কারখানার আরও ৫ থেকে ৬ জন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে সেখানে। চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। কারখানার গ্যাস লিক চিহ্নিত করে সেটি মেরামত করার চেষ্টা চালানো হচ্ছে। রবিবার সকাল থেকে লুধিয়ানার গিয়াসপুরে বাসিন্দারা আতঙ্কে রয়েছে। বিষাক্ত গ্যাস আরও ছড়িয়ে পড়লে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসিন্দাদের বাড়িতেই থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক বছর আগে ভোপালে সেই বিষাক্ত গ্যাসের ছোবলে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনা ভয়াবহ আকার নিয়েছিল গোটা দেশে। তারপরে আবার অন্ধ্র প্রদেশের ভাইজ্যাকে বিষাক্ত গ্যাস লিক হয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications