Punjab election 2022: একাধিক জায়গায় ভোটে কারচুপি ও বুথ দখলের অভিযোগ আপ নেতার

Punjab election 2022: একাধিক জায়গায় ভোটে কারচুপির অভিযোগ

পাঞ্জাবে চলছে ভোট গ্রহন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহন পর্ব। সকাল থেকেই মোটেপ উপরে নির্বিঘ্নে চলছিল ভোট গ্রহন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের একাধিক বুথে কারচুপির অভিযোগ উঠেছে। আপ নেতা রাঘব যাদব টুইট করে বুথ দখলের অভিযোগ করেছেন। তিনি টুইটে আরও অভিযোগ করছেন পাঞ্জাবের একাধিক বুথে ইভিএমে গণ্ডগোল দেখা দিয়েছে। তার জন্য ভোট িদতে পারছেন না ভোটাররা। ভোট দানে প্রক্রিয়ায় দেরি হচ্ছে। তার জেরে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Punjab election 2022: একাধিক জায়গায় ভোটে কারচুপির অভিযোগ

এক দফাতেই ভোট গ্রহন পাঞ্জাবে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে বুথে বুথে ভোট। সকাল থেকেই বুথের সামনে ভোটাররা লাইন দিতে শুরু করেন। পাঞ্জাবে এবার চতুর্মুখী লড়াই। একদিকে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি, আপ, আবার শিরোমণি অকালি দলও রয়েছে। তারা আবার বিএসপির সঙ্গে জোট গড়েছে এবার। আগে বিজেপির সঙ্গে লড়েছিল শিরোমণি অকালিদল। কিন্তু কৃষি আইন প্রণোনয়ের পরেই শিরোমণি অকালিদলের সঙ্গে বিজেপির মতভেদ তৈরি হয়ে যায়। তারপরেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে আসে স্যাড।

এবারের ভোটে অন্তর্দ্বন্দ্বে বেশ চাপে রয়েছে কংগ্রেস। একের পর এক কংগ্রেস নেতা দল ছেড়েছে। কখনও নেতৃত্ব নিয়ে অসন্তোষ কখনও আবার টিকিট বণ্টন নিয়ে অসন্তোষে জড়িয়েছে কংগ্রেস নেতারা। ভোটের কয়েকদিনআগেও মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির মন্তব্যে গোটা দেশে বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। পাঞ্জাবে বিহার এবং উত্তর প্রদেশের লোকেদের আসতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন চান্নি। সেই বিতর্কের রেশ ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু যোগী আদিত্যনাথ একের পর এক নেতা চান্নির এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাতে চাপ বেড়েছিল কংগ্রেসে।

আপের পক্ষ থেকেও কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রার্থী চান্নির বিরুদ্ধে প্রাদেশিকতায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। সকাল থেকে নির্বিঘ্নেই চলছিল ভোট গ্রহণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের একাধিক বুথে নাকি ইভিএমে সমস্যা দেখা দিয়েছে। ইভিএম বিকল হয়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে। তার জেরেই বুথে বুথে ভোট দান দেরিতে হচ্ছে। ভোটাররা ভোট দিতে পারছেন না। ভোট শুরুর পরে কীভাবে ইভিএমে গণ্ডগোল দেখা দিচ্ছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আপ নেতা টুইটের পর টুইট করে ইভিএম গলদ নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী একাধিক বুথ দখল করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ভোট লুঠের জন্যই বুথ দখল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+