Punjab Election 2022: বিজেপি প্রধান বলছেন কংগ্রেসকে ভোট দিন! আপ না কংগ্রেস কে কাছের, ভাইরাল ভিডিওয় জল্পনা
রবিবার পঞ্জাবের (punjab assembly election 2022) ১১৭ টি আসনের সবকটিতেই একসঙ্গে ভোট সম্পূর্ণ হয়েছে। আর সেইদিনই রাজ্যের বিজেপি (BJP) প্রধান অশ্বিনী শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে বলছে শোনা যাচ্ছে কংগ্রেস
রবিবার পঞ্জাবের (punjab assembly election 2022) ১১৭ টি আসনের সবকটিতেই একসঙ্গে ভোট সম্পূর্ণ হয়েছে। আর সেইদিনই রাজ্যের বিজেপি (BJP) প্রধান অশ্বিনী শর্মার একটি ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে, যেখানে তাঁকে বলছে শোনা যাচ্ছে কংগ্রেসকে (Congress) ভোট দিন। যদিও এর ব্যাখ্যাও দিয়েছে পঞ্জাব বিজেপির সভাপতি।

কংগ্রেসকে ভোট দিন
পঞ্জাব বিজেপি প্রধান অশ্বিনী শর্মা এবার দলের তরফে পাঠানকোট বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, যদি কেউ বিজেপিকে ভোট দিতে না চান, তাহলে কোনওভাবেই আপকে নয়, কংগ্রেসকে ভোট দিন।
|
আপকে ভোট দেওয়া মানে সন্ত্রাসবাদকে সমর্থন
পঞ্জাবের বিজেপি প্রধান বলেছেন আপকে একটি ভোট মানেই সন্ত্রাসবাদকে সমর্থন, পঞ্জাবকে ভাঙতে ভোটয যে ব্যক্তি আপকে ভোট দেবেন, তিনি দেশে এবং পঞ্জাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন বলেও মন্তব্য করেন তিনি। যদি কেউ বিজেপিকে ভোট দিতে না চান, তাহলে কংগ্রেকে ভোট দিন। কিন্তু যারা দেশের সঙ্গে গদ্দারি করে, তাদেরকে ভোট দেবেন না।

মন্তব্যের ব্যাখ্যায় নেতা
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অশ্বিনী শর্মা তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন রাজনৈতিক বিরোধীরা তাঁর মন্তব্যে ভুল ব্যাখ্যা করছে। এদিন অশ্বিনী শর্মা তাঁর বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন। পরে তিনি ভোটও দেন। তবে এই ভিডিও নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিজেপি নেতা বলেছেন মিথ্যা ছড়ানো কংগ্রেসের পুরনো কৌশল। রাজ্যের মানুষকে বোকা বানাতে তাঁর মন্তব্যকতে বিকৃত করা হয়েছে। তিনি বলেছেন কংগ্রেস এবং আপ কেউই পঞ্জাবের উপকাল করতে পারবে না। উভয় দলই পঞ্জাবের পক্ষে বিপজ্জনক।

কংগ্রেস বলছে, শুভ লক্ষণ
অন্যদিকে কংগ্রেস পঞ্জাব বিজেপির প্রধানের এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে শুভ লক্ষণ। কেননা বিজেপি বুঝতে পেরেছে, পঞ্জাবে তারা সুবিধা করতে পারবে না। অমরিন্দর সিংকে নিয়েও বিজেপি পঞ্জাবে সুবিধা করতে পারেনি বলেও দাবি করেছেন কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র অলকা লম্বা সংবাদ মাধ্যমকে বলেছেন রাজ্যে বিজেপি সামান্য কিছু ভোট রয়েছে। যে কোনও ফলাফলে সামান্য ভোটও গুরুত্বপূর্ণ। যেহেতু বিজেপি নিজেদের কোনও সম্ভাবনা সেখানে দেখছে না, তাই ভোটারদের কাছে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান করেছে বলে মন্তব্য করেছেন তিনি। কংগ্রেস নেত্রী আরও বলেছেন, বিজেপি প্রধান তাহলে স্বীকার করছেন রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে আপ সেখানে বিপজ্জনক। আর শান্তি ও নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস ভাল বিকল্প।

পঞ্জাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে
এদিন একদফাতেই পঞ্জাবের ১১৭ টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবারের পঞ্জাবে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা। কংগ্রেস ও আপ-এর পাশাপাশি লড়াই করছে বিজেপি। আপের সঙ্গী বিএসপি আর বিজেপির সঙ্গী হয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর পঞ্জাব লোক কংগ্রেস। অন্যদিকে শিরোমনি অকালি দল লড়াই করছে। গতবারের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ছিল শিরোমনি অকালি দলের। তিন কৃষি আইন নিয়ে বিরোধিতার জেরে শিরোমনি অকালি দলের সঙ্গে বিজেপির জোট ভেঙে যায়।












Click it and Unblock the Notifications