Punjab election 2022: আজ পাঞ্জাবে প্রচারে মোদী, নিরাপত্তায় ত্রুটি কাণ্ডের পর প্রথম সফর প্রধানমন্ত্রীর
Punjab election 2022: আজ পাঞ্জাবে প্রচারে মোদী, নিরাপত্তায় ত্রুটি কাণ্ডের পর প্রথম সফর প্রধানমন্ত্রীর
ফের পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তায় ত্রুটি ধরা পড়ার পর আজ প্রথম পাঞ্জাবে প্রচারে যাচ্ছেন তিনি। তাই এবার আগে থেকেই সতর্ক পাঞ্জাব পুলিশ। জলন্ধরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। নিরাপত্তারক্ষীদের স্ক্যানারে রয়েছে গোটা এলাকা। জলন্ধর এবং সংলগ্ন এলাকায় চলছে নাকা তল্লাশি। কোনও রকম গলদ যাতে এবার না ধরা পড়ে সেদিকে সতর্ক পাঞ্জাব সরকার।

পাঞ্জাবে প্রচারে প্রধানমন্ত্রী
আজ পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী। জলন্ধরে সভা করার কথা রয়েছে তাঁর। একদিকে চলছে তিন রাজ্যের বিধানসভা ভোট। উত্তরাখণ্ড, গোয়ায় চলছে প্রথম দফার ভোট গ্রহণ। আর উত্তর প্রদেশে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহন। পাঞ্জাবেও প্রথমে আজ ভোট হওয়ার কথা ছিল। কিন্তু পরে নির্বাচন কমিশন দিন বদল করে ২০ ফেব্রুয়ারি ঘোষণা করেছে। তার আগে প্রথম ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এর আগে তিনি প্রচারে গিয়েছিলেন কিন্তু নিরাপত্তায় ত্রুটি থাকায় সভা করতে পারেননি।

নিরাপত্তায় গলদ কাণ্ডের পর প্রথম সফর
নিরাপত্তায় গলদ কাণ্ডের পর এই প্রথম পাঞ্জাব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলন্ধরে সভা রয়েছে তাঁর। এবার তাই আগের বারের মত যাতে পরিস্থিতি তৈরি না হয় সেকারণে সতর্ক পাঞ্জাব পুলিশ। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তাকর্মীরাও আগে থেকেই এলাকায় মোতায়েন রয়েছেন। গোপন রাখা হয়েছে প্রধানমন্ত্রী সভায় আসার পথ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। একাধিক রাস্তায় চলছে নাকা চেকিং।

নিরাপত্তায় ত্রুটি কাণ্ড
পাঞ্জাব নিয়ে প্রথম থেকেই অস্বস্তিতে রয়েছে বিজেপি। কৃষি আইনের জন্য পাঞ্জাবে তেমন শক্তি বাড়াতে পারেনি মোদী সরকার। গতমাসে পাঞ্জাবে প্রথম প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থলে যাওয়ার পথে কৃষকদের ব়্যারিতে আটকে পড়েছিল তাঁর কনভয়। তারপরেই গাড়ি ঘুরিয়ে ফিরে আসেন তিনি। আগে থেকে কেন প্রধানমন্ত্রীর যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়নি এই নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। পাঞ্জাব সরকারের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকী সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে এই নিয়ে। ঘটনার তদন্তে নেমেছে এনএসজি।

অভিযোগ পাল্টা অভিযোগ
প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তায় ত্রুটির ঘটনা নিয়ে বিবাদে জড়িয়েছে কংগ্রে এবং বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার চান্নিকে নিশানা করে বলেছেন, পাঞ্জাবকে নিরাপত্তা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী সেকারণেই এই ধরনের ঘটনা ঘটেছিল। এদিকে জানা গিয়েছে পাঞ্জাব সফরের আগে বিস দেরার প্রধানের সঙ্গে সাক্ষাত করেছেন। কংগ্রেস আবার মোদীকে পাল্টা নিশানা করে বলেছেন পাঞ্জাবে হারবে জেনেই নিরাপত্তা ত্রুটির অভিযোগ করে সকলের দৃষ্টি ঘোরানোর েচষ্টা করছে বিজেপি। সেই সঙ্গে তাঁদের আরও অভিযোগ মোদীর সভায় লোক হয়নি জেনেই এই ঘটনার প্রচার করা হয়েছিল।












Click it and Unblock the Notifications