Punjab election 2022: চান্নির বেফাঁস মন্তব্য কি কংগ্রেসের ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে?
Punjab election 2022: চান্নির বেফাঁস মন্তব্য কি কংগ্রেসের ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে?
প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে মঞ্চে ইউপি-বিহার ভাইয়াদের রাজ্য ছাড়া করার কথা ঘোষণা করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি। তাতে আবার হাত তালি দিেয়ছেন প্রিয়াঙ্কা গান্ধী। আগুনে ঘি ঢালার কাজ করেছে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতি। যার জেরে বিতর্কের পারদ চরমে উঠে গিয়েছে। যার বড় প্রভাব পড়বে ভোট ব্যাঙ্কে এমনই মনে করছে রাজনৈতিক মহল। কারণ পাঞ্জাবে একটা বড় অংশের মানুষ বাস করেন উত্তর প্রদেশ এবং বিহারের। তাঁদের ভোটে কোপ পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

চান্নির বিতর্কিত মন্তব্য
ভোটের ঠিক চারদিন আগে প্রকাশ্য জনসভায় বিতর্কের ঝড় তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চরণজিৎ সিং চান্নি। তিনি প্রকাশ্যে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে মন্তব্য করেছিলেন ইউপি-বিহাের ভাইয়াদেপ আর পাঞ্জাবে ঢুকতে দেবেন না। তাতে আবার পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়াঙ্কা গান্ধী হাত তালি দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে দাবানলের মত ছড়িয়ে পড়ে বিতর্ক। বিজেপির হাতে চান্নি নিজেই অস্ত্র তুেল দেন এই বিতর্কিত মন্তব্য করায়। সুযোগ ছাড়েনি আপও। বিজেপির সুরে সুর মিলিয়েই কংগ্রেস এবং চান্নির বিরোধিতায় সরব হয়েছে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

ভোট ব্যাঙ্কে ধাক্কা
চান্নির এই আলটপকা মন্তব্যের মাশুল যে কংগ্রেসকে দিতে হবে তাতে কোনও সন্দেহ নেই। কারণ পাঞ্জাবে একটা বড় অংশের ভোটার রয়েছে উত্তর প্রদেশ এবং বিহাের। রবিদাস জয়ন্তির দিনেই চান্নির এই মন্তব্য আরও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। চান্নির বিরুদ্ধে ইতিমধ্যেই পাটনা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে চান্নি উত্তর প্রদেশ এবং বিহার নিয়ে যে মন্তব্য করেছেন সেটা যথেষ্ট অপমানজনক। উত্তর প্রদেশ, বিহার ও দিল্লির মানুষের ভাবাবেগে আঘাত দিয়েছেন চান্নি এমনই অভিযোগ করা হয়েছে এফআইআরে। কাজেই ভোটের আগে আবারও চাপে রয়েছে কংগ্রেস।

কংগ্রেসের দ্বন্দ্ব
বিধানসভা ভোটের আগে থেকেই কংগ্রেসের অন্দরে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছিল। অমরিন্দর সিয়ংরে সঙ্গে নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব। অমরিন্দরকে একপ্রকার কোনঠাসা করেই সিধুকে প্রদেশ কংগ্রেসসভাপতি পদে বসায় হাইকমান্ড। তার জেরে অমরিন্দরের মত অভিজ্ঞ নেতাকে হারাতে হয়েছে। নিজের পৃথক দল গড়েছেন অমরিন্দর। তার থেকেও বড় কথা বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। এখানেই থেমে নেই দ্বন্দ্ব। সিধুর সঙ্গে চান্নির সম্পর্কও খুব একটা মধুর নয়। চান্নি মুখ্যমন্ত্রী পদে বসার পর সিধু প্রকাশ্যে চান্নির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকী চান্নিকে ফের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করায় রীতিমত ক্ষুব্ধ সিধু।

টিকিট বণ্টনে অসন্তোষ
টিকিট বণ্টনে অসন্তোষ পাঞ্জাবে টিকিট বণ্টনেও প্রবল অসন্তোষ দেখা দিয়েছিল। পাঞ্জাবের সোনু সুদের বোকে টিকিট দেওয়া ক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন কংগ্রেস তাঁর শ্রমের মূল্য দেয়নি। কাজেই কংগ্রেসকে ছেড়ে দেওয়াই ভাল। ভোটের ঠিক মুখে প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমারের দল ছাড়ার সিদ্ধান্তও বেশ বেকায়দায় ফেলেছে কংগ্রেসকে।












Click it and Unblock the Notifications