Punjab Election 2022: রাহুলের সভা বয়কটে ৫ সাংসদ! অসত্য, দাবি কংগ্রেস শীর্ষ নেতৃত্বে

বিধানসভা নির্বাচনের মুখে পঞ্জাবে (Punjab Election 2022) আরও বড় সংকটের মুখে কংগ্রেস (Congress)। সূত্রের খবর অনুযায়ী, দলের পাঁচজন সাংসদ দলের শীর্ষ নেতৃত্বকে অবজ্ঞা করার পরিকল্পনা করেছেন। যদিও কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি

বিধানসভা নির্বাচনের মুখে পঞ্জাবে (Punjab Election 2022) আরও বড় সংকটের মুখে কংগ্রেস (Congress)। সূত্রের খবর অনুযায়ী, দলের পাঁচজন সাংসদ দলের শীর্ষ নেতৃত্বকে অবজ্ঞা করার পরিকল্পনা করেছেন। যদিও কংগ্রেস সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল (kc venugopal) এই ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

অমৃতসহ হয়ে রাহুলের নির্বাচনী প্রচার শুরু

অমৃতসহ হয়ে রাহুলের নির্বাচনী প্রচার শুরু

এদিন রাহুল গান্ধী দিল্লি থেকে সরাসরি অমৃতসর যান। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান স্বর্ণমন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং দলের রাজ্য সভাপতি নভজ্যোত সিং সিধু। এছাড়াও রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন পঞ্জাবের কংগ্রেস প্রার্থীরা। স্বর্ণমন্দির থেকে রাহুল গান্ধী যান দুর্গিয়ানা মন্দির এবং বাল্মিকী তীরথস্থলে। রাহুল গান্ধীর এদিনের কর্মসূচিকে একইসঙ্গে শিখ, হিন্দু ও দলিতদের আকৃষ্ট করার পরিকল্পনা বলেই দাবি বিরোধীদের।

রাহুল গান্ধীকে সঙ্গ দেননি ৫ সাংসদ

রাহুল গান্ধীকে সঙ্গ দেননি ৫ সাংসদ

এদিন রাহুল গান্ধী অমৃতসহ গেলে, সেখানে ৫ সাংসদকে দেখা যায়নি। তাঁদের মধ্যে রয়েছেন মনীশ তিওয়ারি, ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর স্ত্রী প্রীনীত কাউর, রভনীত বিচ্চু, জসবীর সিং, মহঃ সিদ্দিকি। তাঁদেরকে পরে রাহুল গান্ধীর জলন্ধরের ভার্চুয়াল সভাতেও দেখা যায়নি।

অস্বীকার করেছেন অনুপস্থিত এক সাংসদ

তবে কংগ্রেসকে স্বস্তি দিয়ে টুইটারে বিবৃতি দিয়েছেন অনুস্থতি সাংসদ জসবীর সিং গিল। রাহুল গান্ধীর প্রচারে তাঁকে দেখা না গলেও, তিনি দাবি করেছেন, দলবীয় নেতৃত্বকে তিনি নিজের বিষয়টি জানিয়েছিলেন। পাশাপাশি প্রত্যেককেই অনুরোধ করেছেন, অনুমানের ওপর নির্ভর না করার জন্য।

খবরের সত্যতা অস্বীকার

খবরের সত্যতা অস্বীকার

তবে এই খবরের সত্যতাকে অস্বীকার করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। তিনি দাবি করেছেন, এই ধরনের খবর ভিত্তিহীন এবং গুজব ছাড়া আর কিছুই নয়।
যদি গুজব সত্য বলে প্রমাণিত হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস বড় সংকটের মধ্যে পড়তে চলেছে। কেননা গতবছর সিধুকে নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মত বিরোধের জেরে কংগ্রেস ত্যাগ করে নিজের দল পঞ্জাব লোক কংগ্রেস গঠন করে এবার নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। নির্বাচনে পঞ্জাব লোক কংগ্রেস ৩৭ টি আসনে এবং বিজেপি ৬৫ টি আশনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একদিকে ক্যাপ্টেন অমরিন্দর সিং দলত্যাগ করেছেন। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সঙ্গে প্রদেশ সভাপতি সিধুর সম্পর্ক কারও অজানা নয়। সেই পরিস্থিতিতে যদি পাঁচজন সাংসদ নিজেদেরকে সরিয়ে নেন, তাহলে ২০ ফেব্রুয়ারির নির্বাচনের আগে কংগ্রেস বড় সংকটের মুখোমুখি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+