Punjab election 2022: ভোটের ২ দিন আগে চাপ বাড়ল কংগ্রেসে, চান্নির বিরুদ্ধে FIR বিহারে
Punjab election 2022: ভোটের ২ দিন আগে চাপ বাড়ল কংগ্রেসে, চান্নির বিরুদ্ধে FIR বিহারে
ভোটের আর মাত্রা ২ দিন বাকি রয়েছে। তার মাঝেই কংগ্রেসের চাপ বাড়ালেন চান্নি। বিহার-উত্তর প্রদেশের লোকেদের রাজ্য ছাড়া করার মন্তব্যের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। বিহারে দায়ের করা হয়েছে চান্নির বিরুদ্ধে এফআইআর। পাটনার কদমকুয়া থানায় বিজেপির যুব মোর্চার জাতীয় সহ সভাপতি মণীশ কুমার সিং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

চান্নির বিরুদ্ধে এফআইআর
পাঞ্জাবের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী চান্নি। কিন্তু কংগ্রেসের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। নির্বাচনি প্রচারে বিহার-উত্তর প্রদেশের বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন চরণজিৎ িসং চান্নি। তার জেরে নতুন করে প্রাদেশিকতা মাথাচারা দিয়ে উঠেছে। সেই বিতর্কিত মন্তব্যের জন্য চান্নির নাম উঠল পুলিশের খাতায় বিহারের পাটনায় চান্নির নামে এফআইআর দায়ের করা হয়েছে। বিহারে বিজেপির যুব মোর্চার জাতীয় সহ সভাপতি মণীশ কুমার সিং চান্নির নামে এফআইআর দায়ের করেছেন।

কী বলেছিলেন চান্নি
বিধানসভা ভোটর প্রচারে বিহার উত্তর প্রদেশের বিজেপি সরকারকে নিশানা করতে গিয়ে চান্নি বলেছিলেন, ইউপি-বিহারের ভাইয়াদের আর পাঞ্জাবে ঢুকতে দেওয়া হবে না। তাঁদের পাঞ্জাব ছাড়া করা হবে। চান্নির এই মন্তব্যের পর করতালি দিয়েছিলেন মঞ্চে থাকা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। সেটা নিয়ে সমালোচনা শুরু হতে এক মুহূর্ত সময় নেননি অন্য রাজনৈতিক দলগুলি। বিজেপি থেকে আম আদমি পার্টি সকলেই চান্নির এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিলেন। সকলেই অভিযোগ করেছিলেন চান্নি প্রাদেশিকতার ভিত্তিতে ভোট চাইছেন।

চান্নিকে নিশানা মোদীর
গতকাল পাঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে সরাসরি চান্নিকে নিশানা করেছিলেন প্রধানমবন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কটাক্ষ করে বলেছিলেন, সন্ত রবিদাস জন্মেছিলেন বিহারে। আর গুরুগোবিন্দ সিং জন্মেছিলেন উত্তর প্রদেশে। তাহলে কি চান্নি ইউপি-বিহার ভাইয়া বলে তাঁদেরকেও রাজ্য ছাড়া করতেন। চান্নির এই মন্তব্যেই স্পষ্ট কংগ্রেস কীভাবে ভেদাভেদের রাজনীতি করে এসেছে। একটি রাজ্যকে অন্য রাজ্যের বিরুদ্ধে উস্কে এসেছে। বিভেদের রাজনীতি করেই কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেছে বলে তীব্র নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।

চান্নির সমালোচনায় আপ
চান্নির সমালোচনায় তীব্র নিশানা করেছেন আমদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালও। চান্নির এই মন্তব্য উত্তর প্রদেশ এবং বিহারের মানুষের কাছে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বসেছে এটা অত্যন্ত লজ্জাজনক মন্তব্য। নির্দিষ্ট কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠীকে উদ্দেশ্য করে এই মন্তব্যের আমরা তীব্র সমালোচনা করছি। আমাদের গোটা দেশই এক।












Click it and Unblock the Notifications