Punjab Election 2022: রাহুলের ঘোষণায় জল্পনা শেষ! রাজ্যের মানুষকে নিয়ে 'যুদ্ধ', বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

পঞ্জাবের (Punjab Election 2022) মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে যাবতীয় জল্পনার অবসান। এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi) বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (charanjit songh channi) নামই কংগ্রেসের মুখ্যমন্

পঞ্জাবের (Punjab Election 2022) মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে যাবতীয় জল্পনার অবসান। এদিন রাহুল গান্ধী (Rahul Gandhi) বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (charanjit songh channi) নামই কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। প্রসঙ্গত এদিন নির্বাচনী প্রচারে অংশ নিতে লুধিয়ানায় গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই তিনি এই নাম ঘোষণা করেন।

পঞ্জাবেই রাহুলের ঘোষণা

এদিন রাহুল গান্ধী গিয়েছিলেন পঞ্জাবের লুধিয়ানায়। সেখানেই তিনি বলেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী গরিবের পরিবার থেকে আসবেন। তারপরেই তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী চান্নিই আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন বলে জানিয়ে দেন তিনি। কংগ্রেস হাইকমান্ডের তরফে আইভিআর কলের মাধ্যমে মুখ্যমন্ত্রী পদ নির্ধারণ করতে জনমত যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে দুই বড় দাবিদার চান্নি ও প্রদেশ সভাপতি সিধু উভয়েই রাহুল গান্ধীকে আশ্বস্ত করেছিলেন, যাঁকেই তিনি বেছে নেন না কেন, তাঁরা পাশে থাকবেন।

একা নয়, পঞ্জাবের মানুষকে সঙ্গে নিয়ে যুদ্ধ

রাহুল গান্ধীর এই ঘোষণার পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, এটা বড় যুদ্ধ। তিনি একা এই যুদ্ধে লড়াই করতে পারবেন না। তাঁর টাকাও নেই। কিন্তু লড়াইয়ে উৎসাহ রয়েছে। পঞ্জাবের মানুষ একসঙ্গে এই যুদ্ধ করবেন বলেও মন্তব্য করেন তিনি।

চরণজিৎ চান্নির পরিচয়

চরণজিৎ চান্নির পরিচয়

পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি চমকৌর সাহিবের তিনবারের বিধায়ক। ৫৮ বছর বয়সী কংগ্রেস বিধায়ক আগে পঞ্জাবের কারিগরি শিক্ষা এবং শিল্প প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিলেন। চান্নি ২০০৭ সালে প্রথমবার বিধানসভায় যান। ২০১৫-১৬ সালে তিনি রাজ্যের বিরোধী দলনেতাও ছিলেন। ২০১৭-তে ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী হলে, তাঁকে মন্ত্রী কথা হয়।
এদিকে পঞ্জাবের কংগ্রেস নেতা সুনীশ জাখর দিল্লির নেতাদের নিশানা করেছেন। সেখানে তিনি বলেছেন, তিনি হিন্দু, শিখ না হওয়ার কারণে তাঁকে বিবেচনায় আনা হয়নি। দলের বিরুদ্ধে সম্প্রদায়কে ভাগ করার অভিযোগ তিনি করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি পঞ্জাবের নির্বাচনে তাঁকে তারকা প্রচারকদের তালিকায় না রাখার জন্য দলকে নিশানা করেছেন।

পঞ্জাবে ভোট ১৪ ফেব্রুয়ারি

পঞ্জাবে ভোট ১৪ ফেব্রুয়ারি

পঞ্জাবে একদফায় নির্বাচন হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি। মোট আসন সংখ্যা ১১৭ টি। ১০ মার্চ সেখানে ভোট গণনা। বর্তমান মুখ্যমন্ত্রী চান্নি লড়াই করছেন ভাদৌর এবং চমকৌর সাহিব থেকে অন্যদিকে প্রদেশ সভাপতি নভজ্যোত সিধু প্রতিদ্বন্দ্বিতা করছেন অমৃতসর পূর্ব থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+