মমতার পথেই চলেছেন পঞ্জাবের কংগ্রেসী মুখ্যমন্ত্রী! 'ভাইপো'র বিরুদ্ধে তদন্ত নিয়ে মোদী সরকারকে নিশানা চান্নির
নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ইডি (ED) ও আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করলেন, পঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (charanjit singh chann) । তিনি বলেছেন পঞ্জাবের মানুষ জবাব দেবেন।
নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার ইডি (ED) ও আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করলেন, পঞ্জাবের (Punjab) মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (charanjit singh chann) । তিনি বলেছেন পঞ্জাবের মানুষ জবাব দেবেন। আত্মীয়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার পরে এমন মন্তব্য করলেন তিনি।

পঞ্জাব জবাব দেবে
এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার ইডি, আয়কর দফতরের মতো সংস্থাকে ব্যবহার করছে বিরোধীদের বিরুদ্ধে। সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা পঞ্জাব, রাজ্যগুলি একই ধরনের বিরোধিতা করছে বলে জানিয়েছেন তিনি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও বলেছএন দিল্লি দমিয়ে রাখতে চাইলেও, পঞ্জাব এর জবাব দেবে বলেও জানান তিনি।

প্রতিশোধের তল্লাশি
মুখ্যমন্ত্রী চান্নি বলেছেন, তিনি জানতে পেরেছেন, ইডির আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়ে বলেছেন, ভুলে যাবেন না প্রধানমন্ত্রী মোদীর ফিরোজপুর সফরের কথা। তারপরেই চান্নি বলেছেন, এই তল্লাশি প্রতিশোধের। তাঁকে ফাঁসানোর জন্য ভাইপোকে ২৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে অভিযোগ করেছেন চান্নি। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাঁর (চান্নি) বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি বলে দাবি করেছেন তিনি।

পরিণতি ভোগ করছেন
পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী মোদীকে ফিরোজপুর থেকে ফিরে যেতে হয়েছিল। কিন্তু সেই ফল তাঁকে (চান্নি) ভোগ করতে হচ্ছে। তিনি আরও বলেছেন, কংগ্রেসের প্রচারে সাবোতাজ করার জন্য নির্বাচনের মুখে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
চান্নি বলেছেন, তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন, যদি পঞ্জাবের নির্বাচন সুষ্ঠুভাবে করাতে চান, তাহলে এখনই হস্তক্ষেপ করতে হবে। কেননা তারা প্রতিশোধের রাজনীতি মেনে নেবেন না।

প্রধানমন্ত্রীর সভায় চেয়ার ফাঁকা ছিল
তিনি বলেছেন, সভায় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু সেখানে চেয়ার ছিল ফাঁকা। সেই কারণে তাঁকে ফিরে যেতে হয়। সেখানে তাঁর (চান্নি) অপরাধ কোথায়, প্রশ্ন করেছেন চান্নি। কেন পঞ্জাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, প্রশ্ন করেছেন তিনি। চান্নির অভিযোগ, এমন চেষ্টা করা হচ্ছে যাতে তাঁদের প্রার্থীরা লড়াই করতে না পারেন। তবে তিনি কৃষকদের ওপরে লাঠি চালাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এর আগে মঙ্গলবার কংগ্রেসের তরফে বিজেপিকে উদ্দেশ্য করে বলা হয় কেন্দ্র পঞ্জাব এবং পাঞ্জাবিয়তের মানহানি করছে। একটি পুরনো মামলায় মুখ্যমন্ত্রী আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
প্রসঙ্গত রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন, ২০২১-এর বাংলার বিধানসভা নির্বাচনের আগে সিবিআই, ইডি যে গতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে, ভোটের পরে তার গতি হ্রাস পেয়েছে। আর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে বিজেপির বিরুদ্ধে বলতেন, বাংলার মানুষ জবাব দেবে।












Click it and Unblock the Notifications