Punjab Election 2022: উত্তরপ্রদেশ-বিহার-দিল্লি নিয়ে চান্নির মন্তব্যে পাশে প্রিয়ঙ্কা! নিশানা কেজরিওয়াল-বিজেপির
নির্বাচনী (Punjab assembly Election 2022) সমাবেশে পঞ্জাবের (Punkab) মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (charanjit singh channi) উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar), দিল্লি (Delhi) থেকে যাওয়া ভাইয়াদের সেখানে না প্রবেশ
নির্বাচনী (Punjab assembly Election 2022) সমাবেশে পঞ্জাবের (Punkab) মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (charanjit singh channi) উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar), দিল্লি (Delhi) থেকে যাওয়া ভাইয়াদের সেখানে না প্রবেশ করতে দিতে অনুরোধ করেছিলেন। এই মন্তব্যের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi)। যা নিয়ে প্রিয়ঙ্কা গান্ধীকে নিশানা করেছে আপ (APP) থেকে বিজেপি (BJP) সবাই।

প্রিয়ঙ্কা গান্ধীকে হাতে তালি দিতে দেখা গিয়েছে
উত্তর প্রদেশ এবং বিহারের মানুষদের কাছে ভাইয়া শব্দটি যথেষ্টই আপত্তিকর। সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে রোড শোতে চান্নি বিতর্কিত মন্তব্য করছেন। তাঁরা পাশে থাকা প্রিয়ঙ্কা গান্ধীকে সেই সময় হাতে তালি দিতে দেখা গিয়েছে। যদিও বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।

মন্তব্য লজ্জাজনক, বলেছেন কেজরিওয়াল
পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, প্রিয়ঙ্কা গান্ধী পঞ্জাবের পুত্র বধূ। যে সব ভাইয়া উত্তর প্রদেশ, বিহার, দিল্লি থেকে এই রাজ্যে শাসন করতে এসেছেন, তাঁদেরকে ঢুকতে না দেওয়ার আহ্বান জানাতে শোনা গিয়েছিল চান্নিকে। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে পঞ্জাবে কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। দলের জাতীয় কনভেনর তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই মন্তব্যকে লজ্জাজনক বলেছেন। তিনি আরও বলেছেন, কোনও ব্যক্তি কিংবা কোনও বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে করা ভুল মন্তব্যের তীব্র নিন্দা করছেন।

আগেও কেজরিওয়ালকে নিশানা
এব্যাপারে কেজরিওয়াল বলেছেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি তাঁর গায়ের কালো রঙ নিয়ে সমালোচনা করেছিলেন। কালা বলেও কটাক্ষ করেছিলেন। এব্যাপারে ভগবন্ত মান যখন বলেন, প্রিয়ঙ্কা গান্ধীও উত্তর প্রদেশের, সেই সময় কেজরিওয়াল বলেন, তাহলে তো তিনিও (প্রিয়ঙ্কা) ভাইয়া।
|
বিজেপির নিশানায় প্রিয়ঙ্কা
অন্যদিকে বিজেপি নেতা তেজস্বী সূর্য ওই ভিডিও শেয়ার করে প্রিয়ঙ্কা গান্ধীকে আক্রমণ করেছেন। তেজস্বী বলেছেন, প্রিয়ঙ্কা ভডরা নিজেকে উত্তর প্রদেশের কন্যা বলে দাবি করে থাকেন। কিন্তু যখন তিনি পঞ্জাবে গিয়ে উত্তর প্রদেশ এবং পঞ্জাবের মানুষদের নিয়ে করা মন্তব্যে হাতে তালি দেন, সেই ঘটনা এই দুই রাজ্যের মানুষের কাছে অপমানের। এটাই তাঁর দ্বিচারি চরিত্র বলে মন্তব্য করেছেন তেজস্বী সূর্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications