Punjab poll 2022: মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান লড়বেন কোন কেন্দ্রে? ঘোষণা করল আপ

Punjab poll 2022: মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান লড়বেন কোন কেন্দ্রে? ঘোষণা করল আপ

পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান কোন কেন্দ্র থেকে লড়বেন তারও ঘোষণা করে দিেয়ছে আপ। ভগবন্ত মান লড়বেন পাঞ্জাবের সঙ্গরুর জেলার ধুরি কেন্দ্র থেকে। ২০১৪ সাল থেকেই সঙ্গরুর লোকসভা কেন্দ্র থেকে জিতে আসছেন। সেকারণে সেই লোকসভা কেন্দ্রের ধুরি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।

Punjab poll 2022: মুখ্যমন্ত্রী মুখ ভগবন্ত মান লড়বেন কোন কেন্দ্রে? ঘোষণা করল আপ

কয়েকদিন আগে অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মানের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভগবন্ত মানের নাম। গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণা না করেই লড়েছিল আর। তাতেই বিপুল সাফল্য এসেছিল। পাঞ্জাবে প্রধান বিরোধী দলের আসনে বসেছিল আম আদমি পার্টি। অবার তাই আরও অঙ্ক কষে ময়দানে নেমেছেন আপ সুপ্রিমো। তিনি মুখ্যমন্ত্রী মুখের নাম ঘোষণার আগে জনতা চুনেঙ্গি আপনি সিএম নাম দিয়ে প্রচার শুরু করেছিলেন। তাতে বিপুল সাড়াও মিলেছিল। প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ভগবন্ত মান। তারপরেই ভগবন্ত নামের নাম মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

পাঞ্জাবে ভোটে জিতলে কী কী করবে তাঁর সরকার তার বিস্তর প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি পাঞ্জাবের মহিলাদের মাসে মাসে ৫০০০ টাকা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে বিনামূল্য বিদ্যুৎ। কৃষি কাজের জন্য বিদ্যুতের বিলে ছাড়। এমনকী পাঞ্জাবকে শিল্পবান্ধব করে গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি। পাঞ্জাবের আপ সরকার গড়লে রাজ্য প্রচুর কর্মসংস্থান তৈরি হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এমনকী কানাডায় থেকে যুবকরা ফিরে আসবেন রাজ্যে। অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবকে শান্তিপূর্ণ রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন।

এখনও পর্যন্ত ১১৭টি আসনের মধ্যে ১০৯টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করেছে আপ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির বিরুদ্ধে আপ প্রার্থী করেছে চরনজিৎ সিংকে। চমকুর সাহিম কেন্দ্র থেকে লড়বেন চান্নি। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের নিজের এলাকা পাতিয়ালায় আপ প্রার্থী করেছে ডঃ বলবীর সিংকে। এদিকে আবার পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের দিন ১৪ তারিখ থেকে বদলে ২০ ফেব্রুয়ারি করা হয়েছে। কারণ এদিন গুরু রবিদাস জয়ন্তি রয়েছে সেকারণেই এই বিশেষ দিনটি বদলে নতুন দিন ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সহ সব রাজনৈতিক দল আবেদন জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সকলের আবেদন মেনেই বিধানসভা নির্বাচনের দিন বদল করার কথা ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবার পাঞ্জাবে বেশ ভাল অবস্থায় রয়েছে আপ। সমীক্ষা বলছে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই হবে সেখানে। আপের অসন সংখ্যা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের চাপ বাড়ছে। কারণ কংগ্রেসের অন্দরে ভোট ঘোষণার আগে থেকেই দলাদলি শুরু হয়ে গিয়েছে। অমরিন্দর িসংয়ের সঙ্গে বিরোধে বড় ধাক্কা আসবে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে। কারণ নতুন রাজনৈতিক দল গঠন করেছেন অমরিন্দর সিং। সেখানে কংগ্রেসের ভোটে ধাক্কা আসতে পারে বলে মনে করা হচ্ছে। কাজেই এবার কংগ্রেসের ভোট ভাগ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+