বজরং দল নিয়ে মন্তব্যের জের, কর্নাটকে কংগ্রেসের জয়ের পরেই খাড়গেকে সমন পাঞ্জাব আদালতের

মল্লিকার্জুন খাড়গেকে সমন পাঠাল পাঞ্জাবের আদালত। বজরং দল নিয়ে মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই মামলার প্রেক্ষিতেই সমন পাঠাল বজরং দল। এই মামলায় ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

হিন্দু সুরক্ষা পরিষদের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে পাঞ্জাব আদালতে। সংগঠনের প্রতিষ্ঠাতা হিতেশ ভরদ্বাজ এই মামলা করেছেন। কর্নাটকে নির্বাচনী প্রচারের সময় মল্লিকার্জুন খাড়গে বজরং দল নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

মল্লিকার্জুন খাড়গে

প্রসঙ্গত উল্লেখ্য কংগ্রেস নির্বাচনী প্রচারে এবং ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যদি তাঁরা ক্ষমতায় আসেই তাহলে পিএফআই-র মত বজরং দলকেও রাজ্যে নিষিদ্ধ করবেন। কর্নাটককে এদিকে হনুমানের জন্মভূমি বলা হয়ে থাকে। তারপরেও কংগ্রেস এই প্রতিশ্রুতি দেওয়ার সাহস দেখাতে পেরেছিল।

মল্লিকার্জুন খাড়গে

বজরং দলকে নিষিদ্ধ করার কংগ্রেসের এই প্রতিশ্রুতি ভোট ব্যাঙ্কে ভীষণ ভাবে কাজ করেছে বলে মনে করছে রাজনৈতিক সমীক্ষা। মাইসোর রিজিওয়নের মুসলিম অধ্যুষিত এলাকায় কংগ্রেসের ভোট এবার কয়েকগুণ বে়ড়েেছ। তার নেপথ্যে রয়েছে এই বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি। কংগ্রেসকে অনেকটাই অ্যাডভান্টেজে রেখেছে এই প্রতিশ্রুতি।

বিজেপি সরকারের হিজাব নিষিদ্ধ করারা সিদ্ধান্ত ঘোষণা নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তুমুল বিরোধিতা শুরু হয়েছিল। বোম্মাই সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে বিক্ষোভের আগুন জ্বলেছিল। তার পরেই কংগ্রেসের এই বজরং দলকে নিষিদ্ধ করার ঘটনা স্বাভাবিক ভাবেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে প্রভাব ফেলেছে।

এদিকে কয়েকদিন আগে মোদী টাইটেল নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে গুজরাতের সুরাত আদালতে মানহানির মামলা করা হয়েছিল। তাতে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয় এবং কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে। তারপরেই তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+