রাহুল গান্ধী বিদেশ সফরে! ঘোষণার পরেও পঞ্জাবে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু নিয়ে 'অস্বস্তি'তে কংগ্রেস

রাহুল গান্ধী বিদেশ সফরে! ঘোষণার পরেও পঞ্জাবে নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু নিয়ে 'অস্বস্তি'তে কংগ্রেস

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে পঞ্জাবের নির্বাচন ( Punjab Election 2022) কংগ্রেসের (Congress) কাছে গুরুত্বপূর্ণ, কেননা এই রাজ্যে ক্ষমতায় রয়েছে শতাব্দী প্রাচীন এই দল। সেই পরিস্থিতিতে দলের তরফে ৩ জানুয়ারি মোগায় রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দিয়ে আনুষ্ঠানিক প্রচার (campaign ) শুরুর সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কংগ্রেস। কিন্তু সেই ঘোষণার (announcement) পরেই রাহুল গান্ধী বিদেশ সফরে চলে যাওয়ায় অস্বস্তিতে (discomfort) কংগ্রেস।

 বিদেশ সফরে রাহুল গান্ধী

বিদেশ সফরে রাহুল গান্ধী

দলের সদর দফতরে ১৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের পরের দিন অর্থাৎ বুধবার ব্যক্তিগত সফরে বিদেশ গিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তিনি ইতালিতে নতুন বছরের শুরুটা কাটাবেন। গতবছরের মতো তিনি দিদার সঙ্গেই কাটাবেন বলেই জানা গিয়েছে।
কংগ্রেসের তরফে দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, রাহুল গান্ধী ব্যক্তিগত সফরে বিদেশ গিয়েছেন। এব্যাপারে বিজেপিকে অকারণে গুজব না ছড়ানোর পরামর্শ তিনি দিয়েছেন।

নভেম্বরেও বিদেশে গিয়েছিলেন রাহুল

নভেম্বরেও বিদেশে গিয়েছিলেন রাহুল

দলীয় সূত্রে খবর, নভেম্বরে সপ্তাহ তিনেক রাহুল গান্ধী কোনও একটি দেশে কাটিয়েছেন। এবার তিনি গিয়েছেন ইতালিতে। রাহুল গান্ধী পঞ্জাব ও গোয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন ১৫ ও ১৬ জানুয়ারি নাগাদ।

অস্বস্তিতে পঞ্জাব কংগ্রেস

অস্বস্তিতে পঞ্জাব কংগ্রেস

এমন একটা পরিস্থিতিতে রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়েছেন, যেসময় পঞ্জাব কংগ্রেস দলাদলি এবং দলবদল নিয়ে সংকটের মধ্যে রয়েছে। সেই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারের শুরুতে মোগার কর্মসূচিকে ঐক্য প্রদর্শনের রাস্তা হিসেবে বেছে নিয়েছিল রাজ্য কংগ্রেস। সভার স্থানও চূড়ান্ত করে ফেলা হয়েছিল। যদিও সেখানে ধাক্কা খেল কংগ্রেস। নাম প্রকাশে অনিচ্ছুক পঞ্জাব কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, তাঁরা রাহুল গান্ধীর বিদেশ সফর সম্পর্কে কিছুই জানতেন না। বিরোধীরা প্রশ্ন করার পরে এবং সুরজেওয়ালা রাহুলের সফর নিয়ে মন্তব্য করার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানিয়েছেন তিনি।
পঞ্জাব কংগ্রেসের ওই নেতা বলেছেন, তাঁরা আশা করছেন, রাহুল গান্ধী পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নি, প্রদেশ সভাপতি নভজ্যোত সিধু এবং অন্য নেতাদের এক মঞ্চে আনতে পারবেন। এই প্রক্রিয়া শুরুতে দেরি হওয়ায় তা দলের ওপরেই প্রভাব ফেলছে বলেই মনে করেন ওই নেতা। রাহুল গান্ধীর অনুপস্থিতি টিকিট বিলির প্রক্রিয়াতেও দেরি করবে বলেও মনে করেন তিনি।

সিধুর অবস্থান নিয়েও জল্পনা

সিধুর অবস্থান নিয়েও জল্পনা

সিধু দাবি করেছেন, বিধানসভা নির্বাচনে তাঁকে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে লড়াই করুক কংগ্রেস। তবে সেই দাবিতে এখনও সহমত নয় কংগ্রেস হাইকমান্ড। সেই পরিস্থিতিতে সিধু আলাদা কোনও দল তৈরি করেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে পঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরে। সিধু ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁকে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে রেখে কংগ্রেস লড়াই না করে, তাহলে তিনি কোনও প্রচারে অংশ নেবেন না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+