ভোটমুখী পঞ্জাবে প্রশান্ত কিশোরের ফর্মুলা প্রয়োগ, অমরিন্দর ও সিধুর মধ্যে বিরোধ কমাতে আশাবাদী কংগ্রেস

আপাতত পঞ্জাবে (punjab) কংগ্রেসের (congress) অভ্যন্তরীণ সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং নভজ্যোত সিং সিধুর মধ্যে ক্ষমতার বাঁটোয়ারা করে এবারের মতো বিরোধ দূর করা গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহ

আপাতত পঞ্জাবে (punjab) কংগ্রেসের (congress) অভ্যন্তরীণ সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং নভজ্যোত সিং সিধুর মধ্যে ক্ষমতার বাঁটোয়ারা করে এবারের মতো বিরোধ দূর করা গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যার জন্য নতুন এক ফর্মুলা প্রয়োগ করা প্রয়োগ করা হয়েছে।

নির্বাচনের আগে বিরোধ কমাতে পদক্ষেপ

নির্বাচনের আগে বিরোধ কমাতে পদক্ষেপ

মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর মধ্যে বিরোধ আর মন্তব্য ছিল নিত্যদিনের ঘটনা। তা বন্ধ করতেই নতুন পদক্ষেপ। যার জেরে ভোটের আগে আর কোনও বিরোধ তৈরি হবে না বলেই মনে করছে কংগ্রেস নেতৃত্ব। পঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত বিষয়টি নিয়ে নিজেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। তিনি বলেছেন, অমরিন্দর সিংকে সামনে রেখেই নির্বাচনে লড়াই করবে কংগ্রেস।

 যে সিদ্ধান্তে রফা

যে সিদ্ধান্তে রফা

যে ফর্মুলায় রফা হয়েছে, তা হল ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদে থাকবেন। আর নভজ্যোত সিং সিধুকে পঞ্জাব প্রদেশ কংগ্রেসে সভাপতি করা হবে। এছাড়াও একজন হিন্দু এবং এক দলিত নেতাকে কার্যকরী সভাপতি করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এব্যাপারে দু-তিনদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। অমরিন্দর সিং জানিয়েছেন, তিনি দলের সিদ্ধান্ত মেনে চলবেন।

নরমে-গরমে সিধুকে বার্তা

নরমে-গরমে সিধুকে বার্তা

হরিশ রাওয়াত বলেছেন, সিধু রাজ্যের ভবিষ্যত। সেই কথা মনে রেখে কোনও সিদ্ধান্ত কিংবা কোনও মন্তব্য করার আগে তাঁকে খেয়াল রাখতে হবে সবকিছু। যদিও সিধুর গোষ্ঠীর তরফ থেকে অমরিন্দর সিংকে পদ থেকে অপসারণের দাবি করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে অমরিন্দর সিং দিল্লিতে গিয়ে দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন।

 প্রশান্ত কিশোরের ফর্মুলা প্রয়োগ

প্রশান্ত কিশোরের ফর্মুলা প্রয়োগ

গত মঙ্গলবার প্রশান্ত কিশোর দিল্লিতে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে আলোচনায় বলেছিলেন। সেখানে ছিলেন পঞ্জাব কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াতও। এর আগে অমরিন্দর সিং প্রশান্ত কিশোরকে পঞ্জাব কংগ্রেসের জন্য ভোট কুশলী হিসেবে নিয়োগ করেছিলেন। ফলে রাজনৈতিক মহল মনে করছে, পঞ্জাব নিয়ে প্রশান্ত কিশোরই ফর্মুলা প্রয়োগ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+