Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভোটের আগে পাঞ্জাব কংগ্রেসে চরম সংকট, পার্টি ছাড়ার হুমকি ক্যাপ্টেনের, কী বলছে হাইকমান্ড?‌

ভোটের আগে পাঞ্জাব কংগ্রেসে চরম সংকট, পার্টি ছাড়ার হুমকি ক্যাপ্টেনের, কী বলছে হাইকমান্ড?‌

সামনেই ভোট। তার আগে পাঞ্জাব কংগ্রেসে বিরোধ চরমে উঠেছে। অমরিন্দর সিং এবং িসধুর মধ্যে বিবাদ নতুন কথা নয়। কিন্তু ভোটের আগে এই পরিস্থিতি তৈরি হবে সেটা আন্দাজ করতে পারেনি হাইকমান্ডও। অত্যন্ত সংকট জনক পরিস্থিতি তৈরি হয়েছে পাঞ্জাবে। সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা নিয়ে প্রথম বিরোধ তৈরি হয়েছিল। তার পর থেকে হাইকমান্ড বিদ্রোহ ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হল না। সূত্রের খবর বিরোধ এতটাই চরমে উঠেছে যে অমরিন্দর সিং নিজে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ক্যাপ্টেনের মান ভঞ্জনে ১২ জন বিধায়ক তাঁর বাড়িতে গিয়েছেন

পাঞ্জাব সংকট

পাঞ্জাব সংকট

পাঞ্জাবে রাজনৈতিক সংকট চরমে উঠেছে। সিধুর সঙ্গে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বিরোধ এতটাই চরমে উঠেছে যে দল ভাঙার জোগার হয়েছে। অমরিন্দর সিং পদত্যাগের হুমকি দিয়ে বসেছেন। তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য দলের অন্দরেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন বিধায়করা। সিধু প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকেই অমরিন্দরকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য হাইকমান্ডের কাছে তদ্বির শুরু করেছিলেন কয়েকজন বিধায়ক। যদিও সেসময় হরিশ রাওয়াত তাঁদের সাফ জানিয়েদেন পাঞ্জাবে বিধানসভা ভোট হবে অমরিন্দর সিংয়ের নেতৃত্বেই। গতকাল রাত থেকেই ফের মাথাচারা দিতে শুরু করেছিল অশান্তি। ঘনিষ্ঠদের কাছে অমরিন্দর সিং জানিয়েছিলেন তাঁকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি পার্টি ছেড়ে দেবেন।

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক

সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক

জানা গিয়েছেন শনিবার সকালে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অমরিন্দর সিং। সেখানেই অমরিন্দর নিজে পার্টি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন। বিধানসভার পরিষদীয় দলের বৈঠকেও যোগ দেননি অমরিন্দর সিং। তিনি ফার্ম হাউসে ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে ১২ জন বিধায়কের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। দুপুর ২টো নাগাদ সর্বদল বৈঠক ডেকেছিলেন অমরিন্দর সিং। সেখানে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিদ্রোহ সামাল দিতে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত নেতা হরিশ রাওয়াত এবং অজয় মাকেন অমরিন্দর সিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিেয়ছে।

 অস্বস্তিতে কংগ্রেস

অস্বস্তিতে কংগ্রেস

বিধানসভা ভোটে ঠিক আগে দলের অন্দরের এই তীব্র বিরোধ প্রকাশ্যে এসে পড়ায় চাপ বেড়েছে কংগ্রেস শিবিরে তাতে কোনও সন্দেহ নেই। সামনেউ আবার উচ্চক প্রদেশের বিধানসভার নির্বাচন। সূত্রের খবর পাঞ্জাবে মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী করা হতে পারে অম্বিকা সোনি, সুনীল ঝাকার সহ একাধিক নেতার নাম ঘোরা ফেরা করছে। অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর নেপথ্যে সিধুর হাত থাকতে পারে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

 নেপথ্যে কি সিধুর হাত

নেপথ্যে কি সিধুর হাত

সিধুকে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব দেওয়ার পর থেকেই অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ মাথাচারা দিয়েছে। সিধু এবং তাঁর অনুগামী বিধায়করা বারবারই অমরিন্দরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী অমরিন্দর একাধিক ভোট প্রতিশ্রুতি পূরণ করেননি বলে হাইকমান্ডের কাছে নালিশও ঠুকেছে এই বিধায়করা। এদিকে এই দলের বিরোধের সুযোগ বিরোধীরা যে নেবে তাতে কোনও সন্দেহ নেই। আপ ইতিমধ্যেই এই ঘটনাকে ক্ষমতার লোভের রাজনীতি চলছে বলে প্রচার শুরু করে দিয়েছে। গতকালই নভজ্যোত সিং সিধুকে পাঞ্জাবের রাখি সাওয়ন্ত বলে কটাক্ষ করেছিল আপ। প্রকাশ্যে ক্যাপ্টেনের এই বিদ্রোহে ভোটের আগে কংগ্রেসের পয়েন্ট যে কমবে তাতে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+