এবার কি সিধুকে কংগ্রেস থেকে বহিষ্কার? সোনিয়াকে প্রদেশ কংগ্রেস ইনচার্জের চিঠি ঘিরে জল্পনা
সিধুর জন্য বিদায় দিতে হয়েছিল অমরিন্দর সিংকে। এবার কি সেই সিধুর কংগ্রেস থেকে বিদায় আসন্ন? এআইসিসির (aicc) পঞ্জাব (punjab) এবং চণ্ডীগড়ের ইনচার্জ হরিশ চৌধুরী পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিধুর (navjo
সিধুর জন্য বিদায় দিতে হয়েছিল অমরিন্দর সিংকে। এবার কি সেই সিধুর কংগ্রেস থেকে বিদায় আসন্ন? এআইসিসির (aicc) পঞ্জাব (punjab) এবং চণ্ডীগড়ের ইনচার্জ হরিশ চৌধুরী পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিধুর (navjot sidhu) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে (sonia gandhi) চিঠি দিয়েছেন।

সোনিয়া গান্ধীকে দেওয়া চিঠিতে পঞ্জাব কংগ্রেসের ইনচার্জ বলেছেন, নভেম্বর থেকে এখনও পর্যন্ত তিনি দায়িত্বে থেকে দেখেছেন, সিধু ক্রমাগত কংগ্রেস সরকারের কাজকর্মের সমালোচনাই করে গিয়েছেন। এছাড়াও কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত এবং শিরোমনি অকালি দলের হাতের পুতুল পর্যন্ত বলেছেন তিনি।
দায়িত্বপ্রাপ্ত ওই নেতা আরও বলেছেন, যেহেতু নির্বাচনী লড়াই ছিল, সেই কারণে সিধুর পক্ষে এমন কিছু করা উচিত হয়নি। এই ধরনের কাজ এড়িয়ে চলার ব্যাপারে বলা হলেও তিনি সরকারের বিরুদ্ধে মন্তব্য করে গিয়েছেন দিনের পর দিন। হরিশ চৌধুরী জানিয়েছেন, তিনি সিধুর কর্মকাণ্ডের বিষয়ে পঞ্জাব কংগ্রেস সভাপতি রাজা ওয়াসিংকেও জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন সিধুকে কখনই গলের ওপরে উঠতে দেওয়া হবে না। তা করলে এটি একটি উদাহরণ হয়ে থাকবে।
সেই কারণে সিধুর কাছে জানতে চাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এরই মধ্যে অবশ্য প্রবীণ কংগ্রেস নাতে তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেভি থমাস এবং প্রাক্তন পঞ্জাব কংগ্রেস সভাপতি সুনীল জাখরের বিরুদ্ধেও দলবিরোধী কাজের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এব্যাপারে নভজ্যোত সিং সিছুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয়।












Click it and Unblock the Notifications