পাঞ্জাবে ইতিহাস সৃষ্টি করে প্রথমবার ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। নির্বাচনে কংগ্রেস, বিজেপি, অকালি দল সহ একাধিক বড় দল ও হেভিওয়েট নেতাকে পরাস্ত করে মানুষের রায়ে এবার সরকার চালাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন কমেডিয়ান অভিনেতা-সাংসদ ভগবন্ত মান। বুধবার খাতকর কালান যে স্থান শহিদ ভগত সিংয়ের স্থান হিসাবে পরিচিত সেখান থেকে তিনি শপথ নেবেন। এই সংক্রান্ত সমস্ত আপডেট দেখে নিন একনজরে।
Mar 16, 2022, 2:59 pm IST
ভগবন্ত মানকে শুভেচ্ছা জানালেন অরবিন্দ কেজরিওয়াল
Mar 16, 2022, 1:56 pm IST
কৃষকদের সমস্যা থেকে শুরু করে কর্ম সংস্থান সব দিকেই সমান গুরুত্ব দেওয়া হবে প্রতিশ্রুতি ভগবন্ত মানের
Mar 16, 2022, 1:36 pm IST
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভগবন্ত মান
Mar 16, 2022, 1:25 pm IST
মঞ্চে উঠলেন ভগবন্ত মান
Mar 16, 2022, 12:52 pm IST
আর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের ২৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভগবন্ত মান
Mar 16, 2022, 12:43 pm IST
ইতিমধ্যে খাতকর কালানে কয়েক হাজার মানুষ শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে জড়ো হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শপথগ্রহণ শুরু হবে।
Mar 16, 2022, 12:21 pm IST
পাঞ্জাবি গায়ক গুরদাস মান শপথগ্রহণে উপস্থিত থাকছেন। ঈশ্বর শক্তি দিন আম আদমি পার্টিকে যাতে পাঞ্জাবকে তাঁরা এগিয়ে নিয়ে যেতে পারেন।
Mar 16, 2022, 11:53 am IST
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি শেয়ার করলেন আমন্ত্রণপত্র। সঙ্গে বিতর্কিত মন্তব্য করে জানালেন, চান্নির শপথগ্রহণে ডাক পাননি।
I congratulate @BhagwantMann on being sworn in as Chief Minister I thank him for inviting me to his swearing in . Due to Parliament being in session I will not be able to make it . It is ironic I was not invited to @CHARANJITCHANNI ‘s swearing in though he was one of my MLA’s pic.twitter.com/AyW91uNyYE
শপথগ্রহণে অন্তত তিন লক্ষ মানুষের জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে।
11:53 AM, 16 Mar
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি শেয়ার করলেন আমন্ত্রণপত্র। সঙ্গে বিতর্কিত মন্তব্য করে জানালেন, চান্নির শপথগ্রহণে ডাক পাননি।
I congratulate @BhagwantMann on being sworn in as Chief Minister I thank him for inviting me to his swearing in . Due to Parliament being in session I will not be able to make it . It is ironic I was not invited to @CHARANJITCHANNI ‘s swearing in though he was one of my MLA’s pic.twitter.com/AyW91uNyYE
Punjab CM Bhagwant Mann Oath Taking Ceremony Live Updates in Bengali: Get the Live updates & latest news from Punjab CM Swearing in Khatkar Kalan on March 16 with 'Rang de Basanti' Theme