গোটা রাত ১০-১৫ মিনিট অন্তর ফোন করেছি! অমৃতপালের গ্রেফতারের পরেই বললেন মুখ্যমন্ত্রী মান

বড়সড় সাফল্য পাঞ্জাব পুলিশের! গ্রেফতার খালিস্তানি নেতা অমৃতপাল সিং। পাঞ্জাবের মোগা থেকে তাঁকে গ্রেফতার করা হল অমৃতপাল সিংকে। অবশ্যে সেখানে পাঞ্জাব পুলিশের কাছে সে আত্মসমর্পণ করে বলে খবর। খালিস্তানি এই নেতাকে গ্রেফতারের পরেই পাঞ্জাব জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে।

অন্যদিকে অমৃতপাল সিংয়ের গ্রেফতারের পরেই সে রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবত মান কড়া বার্তা দিয়েছেন। এক বার্তায় কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। শান্তি এবং আইন ভাঙার চেষ্টা যারাই করবেন তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মান।

অমৃতপালের গ্রেফতারের পরেই যা বললেন মুখ্যমন্ত্রী মান

তবে কোনও নিরীহ ব্যক্তিকে হেনস্তা করা হবে। তবে আপ সরকার প্রতিহিংসারর রাজনীতি করে না বলেও দাবি মুখ্যমন্ত্রীর একই সঙ্গে সাড়ে তিন কোটি পাঞ্জাবিকে ধন্যবাদ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। গত ৩৫ দিন ধরে রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্যে এই ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে সবরকম ভাবে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করা হয়েছে।

কিন্তু পাঞ্জাবের মানুষ কোনও প্ররোচনাতে পা দেয়নি বলেও দাবি করেন মান। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মান বলেন, শনিবার রাতেই আমার কাছে সমস্ত তথ্য চলে এসেছিল। প্রত্যেক ১৫ থেকে ৩০ মিনিটে পুরো খোঁজ রেখেছি বলেও জানান তিনি।

একই সঙ্গে অমৃতপালের গ্রেফতারের পর আইনশৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ ভাবে থাকে সে বিষয়েও নজর রাখা হয়েছে বলে জানিয়েছেন ভগবত মান। পাশাপাশি সে রাজ্যের যুব সম্প্রদায়কেও বার্তা দিয়েছেন তিনি। বলেন, কোনও বিভ্রান্তিতে পড়বেন না। ঘৃনার কোনও জায়গা নেই। আমি পাঞ্জাবের যুব সম্প্রদায়ের হাতে বড় বড় ডিগ্রি দেখতে চাই।

অমৃতপালের গ্রেফতারের পরেই যা বললেন মুখ্যমন্ত্রী

আন্তজাতিক স্তরে পাঞ্জাবের ছেলে-মেয়েরা যাতে মেডেল সেই কথাও উঠে এসেছে মানের কথাতে। বলে রাখা প্রয়োজন, গত প্রায় ৩৫ দিন ধরে অমৃতপালের খোঁজ চালাচ্ছিল পাঞ্জাব পুলিশের আধিকারিকরা। কিন্তু বারবারই সে ফস্কে যাচ্ছিল। পুলিশের চোখকে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

কিন্তু মুখ্যমন্ত্রীর কথা ঠিক হলে শনিবার রাতেই খেলা ঘুরে যায়। বলে রাখা প্রয়োজন, পাঞ্জাবে বিমানবন্দরে তাঁর স্ত্রীকে আটক করেছিল পুলিশ। তার ২ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল।

জানা গিয়েছিল অমৃতপালের স্ত্রী কীরণদীপ কৌর লন্ডনে পালানোর চেষ্টা করছিলেন। সেই সময়েই তাঁকে ধরা হয়। আর এরপরেই পুলিশের জালে খালিস্তানি নেতা। আর এরপরেই একাধিক জল্পনা। তাহলে স্ত্রীয়ের গ্রেফতারির আশঙ্কাতেই পুলিশের কাছে ধরা দিলেন এই নেতা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+