পাঞ্জাব : কংগ্রেস প্রার্থীর জনসভার কাছে বিস্ফোরণ, মৃত ৩
ভাটিন্ডার মৌর মান্ডিতে মঙ্গলবার বিস্ফোরণের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ির মধ্যে বোমা রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা। ঘটনায় কমপক্ষে ১৫জন আহ হয়েছেন।
ভাটিন্ডা, ৩১ জানুয়ারি : ভাটিন্ডার মৌর মান্ডিতে মঙ্গলবার বিস্ফোরণের জেরে তিন জনের মৃত্যু হয়েছে। একটি গাড়ির মধ্যে বোমা রাখা ছিল। সেই বোমা বিস্ফোরণের জেরেই এই ঘটনা। ঘটনায় কমপক্ষে ১৫জন আহ হয়েছেন।
সূত্রের খবর, বিস্ফোরণটি শক্তিশালী ছিল। কংগ্রেস প্রার্থী হারমিন্দর জস্সির জনসভার কাছেই এই বিস্ফোরণ ঘটে। এসডিএম লতিফ আহমেদ এই ঘটনাটি জানিয়েছেন।

কংগ্রেস প্রার্থী হারমিন্দর জস্সি তখন সভায় ভাষণ রাখছিলেন বলে সংবাদসংস্থা আইএএনএস-এর তরফে খবর।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে কোথা থেকে বোমা এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে নির্বাচন রয়েছে।












Click it and Unblock the Notifications