পাঞ্জাবে চমক দেখালেন আপের জীবন জ্যোত কৌর, এক তিরে প্যাডওম্যান বিঁধলেন সিধু-সহ দুই হেভিওয়েটকে

পাঞ্জাবে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে আপ। মুখ্যমন্ত্রী হচ্ছেন ভগবন্ত মান। পাঞ্জাবে আপের এই ঐতিহাসিক সাফল্যে চমকপ্রদ জয় জীবন জ্যোত কৌরের। অমৃতসর পূর্ব আসনে তিনি হারালেন পাঞ্জাবে কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু ও শিরোমণি অকালি দলের নেতা বিজয় মাজিথিয়াকে। এই দুই হেভিওয়েটকে উড়িয়ে জায়ান্ট কিলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জীবন জ্যোত, যিনি পাঞ্জাবের প্যাডওম্যান বলে পরিচিত।

পাঞ্জাবে চমক দেখালেন আপের জীবন জ্যোত কৌর, চেনেন তাঁকে?

জীবন জ্যোত কৌরের লড়াইটা এই আসনে মোটেই সহজ ছিল না। সিধু এই আসনের বিদায়ী বিধায়ক। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের ঘনিষ্ঠ আত্মীয় তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তাঁদের বিরুদ্ধে মহিলা প্রার্থী দাঁড় করিয়ে চমক দিয়েছিল আপ। আপের মহিলা শাখার সক্রিয় কর্মী জীবন জ্যোত জয়লাভ করায় খুশি আপের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, আপ এবার অনেক বড় আসন নড়িয়ে দিয়েছে। যার অন্যতম এই আসনটি।

অমৃতসর পূর্ব আসন থেকে কৌর পেয়েছেন ৩৯.৬৭৯ ভোট। সিধু পেয়েছেন ৩২,৯২৯ ভোট। মাজিথিয়া চলে গিয়েছেন তৃতীয় স্থানে, তাঁর প্রাপ্ত ভোট ২৫,১৮৮। মহিলা প্রার্থী দিয়েই আপ এখানে বাজিমাত করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কেন না, পাঞ্জাবে মহিলাদের মধ্যে খুবই জনপ্রিয় এই জীবন জ্যোত কৌর। সমাজকর্মী জীবন জ্যোত নারীদের স্বাস্য সংক্রান্ত বিষয়ে সচেতনতার জন্য নিরলস কাজ করেন।

আইপিএলে পাঞ্জাব কিংসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও জীবন জ্যোতের সমাজকর্মী হিসেবে কাজ করাকে কুর্নিশ জানানো হয়েছে। জীবন জ্যোত বেশি জনপ্রিয় প্যাডওম্যান নামেই। সমাজের পিছিয়ে থাকা অংশের মহিলাদের প্লাস্টিক স্যানিটারি প্যাড ব্যবহারের কুফল সম্পর্কে জনসচেতনতার কাজ করে চলেছেন। সুইস সংস্থার সঙ্গে হাত মিলিয়ে তিনি পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড বিনামূল্যে সরবরাহও করে থাকেন গ্রামীণ মহিলাদের মধ্যে। এ ছাড়া একটি সংস্থা প্রতিষ্ঠিত করে তিনি দরিদ্র ও পিছিয়ে থাকা মানুষজনের স্বার্থে শিক্ষা, নারী ক্ষমতায়ন, স্লাম রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল শিক্ষা সংক্রান্ত নানাবিধ কাজ করে থাকেন। সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত থেকে জনপ্রিয় এই নারীকে মানের মন্ত্রিসভায় দেখলেও অবাক হওয়ার কিছু নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+