Punjab Poll 2022: চান্নি সরকারের আবেদনে স্বীকৃতি, পিছিয়ে গেল পাঞ্জাবের ভোটে দিন, কবে হবে নির্বাচন জেনে নিন

Punjab Poll 2022: চান্নি সরকারের আবেদনে স্বীকৃতি, পিছিয়ে গেল পাঞ্জাবের ভোটে দিন, কবে হবে নির্বাচন জেনে নিন

পাঞ্জাব সরকারের আবেদন মেনে নিল নির্বাচন কমিশন। ১৪ ফেব্রুয়ারির বদলে ২০ ফেব্রুয়ারি হবে পাঞ্জাবে বিধানসভা ভোট। নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগে গোয়া এবং পাঞ্জাবে ১৪ ফেব্রুয়ারি ভোট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে গুরু রবিদাস জয়ন্তী পালিত হয়। সেদিন শিখদের পবিত্র দিন। সেকারণেই সেই দিন ভোট না নিয়ে অন্যদিন করার অনুরোধ জানিয়েছিল চান্নি সরকার। কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে।

পিছিয়ে গেল ভোট

পিছিয়ে গেল ভোট

পাঞ্জাবে তিন দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে একটা দিন ছিল ১৪ ফেব্রুয়ারি। সেদিন পাঞ্জাবে গুরু রবিদাস জয়ন্তী উদযাপন করা হয়ে থাকে। সেকারণে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন সেদিনটি যেন পিছিয়ে দেওয়া হয়। সেদিন যেন পাঞ্জাবে ভোট না করা হয়। পাঞ্জাবের অন্যান্য রাজনৈতিক দলগুলিও কমিশনরে আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছেই নির্বাচন কমিশন ভোটের দিন পিছিেয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। ১৪ ফেব্রুয়ারির ভোট হবে ২০ ফেব্রুয়ারি। নতুন দিন ঘোষণা করে জানিয়েছে নির্বাচন কমিশন।

নতুন ভোটের কর্মসূচি কি

নতুন ভোটের কর্মসূচি কি

ভোটের দিন পিছিয়ে যাওয়ায় আরও একটু সময় হাতে এসেছে রাজনৈতিক নেতাদের। ২৫ জানুয়ারি(মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মনোনয়ন জমা দেওয়া। মনোনয়ন জমার শেষ দিন ১ ফেব্রুয়ারি ( মঙ্গলবার)। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ফেব্রুয়ারি (শুক্রবার)। স্ক্রুটিনির দিন ২ ফেব্রুয়ারি( বুধবার) । ভোট গ্রহন ২০ ফেব্রুয়ারি রবিবার। ভোটের ফলাফল প্রকাশ ১০ মার্চ বৃহস্পতিবার। কাজেই এবার একেবারে ঠাসা সূচি তৈরি হয়ে গিয়েছে।

কেন আপত্তি আগের দিনে

কেন আপত্তি আগের দিনে

১৪ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী উদযাপিত হয় পাঞ্জাবে। সেদিন পাঞ্জাব দেখে লক্ষ লক্ষ পূন্যার্থী বারাণসী যান। সেই দিনটিতে দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির বিশেষ দিন। অসংখ্য মানুষ বারাণসীদে গিয়ে গঙ্গাস্নান করেনষ পুজো দেন। পাঞ্জাবের প্রায় ৩২ শতাংশ ভোটার এই পিছিয়ে পড়া দলিত সমাজের। সেকারণেই আরও তৎপর হয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই দিন ভোট নিয়ে একযোগে সকলেই আপত্তি জানিয়েছিলেন।

গোয়ায় একই দিনে ভোট

গোয়ায় একই দিনে ভোট

পাঞ্জাবে ভোটের দিন বদল হলেও। গোয়াতে তিন একই দিনে হবে ভোট।কারণ গোয়াতেও ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহন হবে। আগে থেকেই িদন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এখন থেকেই তাই আরব সাগরের উত্তাপ বাড়তে শুরু করেছে গোয়ায়। রাজনৈতিক নেতাদের আনাগোনা বেড়ে গিয়েছে গোয়ায়। ত্রিশঙ্কু লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে পাঞ্জাবেও যাকে বলে হাড্ডা হাড্ডি লড়াইয়ের প্রস্তুতি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+