মাত্র ১০ টাকার জন্য আত্মহত্যা মহিলার!

১০ টাকা নিয়ে গোল বাঁধলে প্রতিবেশীরা মিলে অপমান করে সুন্দরাম্মাকে (৩০)। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে নিজের গায়ে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছে সে।

পুনে, ১৭ জানুয়ারি : মাত্র দশ টাকার আজকের দিনে কতটুকু জিনিসই বা কেনা যায়! প্রায় কিছুই নয়। তবে এই দশ টাকার জন্য কারও জীবন চলে যেতে পারে তা জানেন কি? সেরকমই ঘটনা ঘটেছে পুনের জনওয়াদি এলাকায়। মাত্র ১০ টাকা ঘিরে বিবাদ ও তার জেরে অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন এক মহিলা।[সাবধান! দশ টাকার কয়েন আপনাকে দেশদ্রোহী বানাতে পারে]

জানা গিয়েছে, ১০ টাকা নিয়ে গোল বাঁধলে প্রতিবেশীরা মিলে অপমান করে সুন্দরাম্মাকে (৩০)। সেই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে নিজের গায়ে ডিজেল ছিটিয়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছে সে।

মাত্র ১০ টাকার জন্য আত্মহত্যা মহিলার!

পুলিশ সূত্রে খবর, সেনাপতি বাপত রোডে সুন্দরাম্মা তাঁর স্বামী ও পুত্রকে নিয়ে থাকতেন। গত বৃহস্পতিবার ১০ টাকার একটি নোট ছেলে রাহুলের হাতে দিয়ে স্থানীয় মুদি দোকানে কিছু কিনতে পাঠান তিনি।

ছেলে মুদি দোকানে যাওয়ার সময়, অভিযোগ, প্রতিবেশী হরিলক্ষ্মণ গায়কোয়াড় (১৯) ও এক ৩৫ বছর বয়সী মহিলা মিলে ১০ টাকার নোটটি কেড়ে নেয়। সুন্দরাম্মার ছেলে বাড়ি এসে বিষয়টি জানালে সে গিয়ে টাকা ফেরত চায়। তখনই সকলের সামনে হরিলক্ষ্মণ ও বাকী প্রতিবেশীরা মিলে সুন্দরাম্মাকে কটূ কথা বলে অপমান করে।

এরপরই বাড়ি এসে অপমানিত সুন্দরাম্মা গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। রবিবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সুন্দরাম্মার স্বামী পরশুরাম শেলারের (৩০) অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হরিলক্ষ্মণ ও ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এক ১২ বছরের কিশোরীর বিরুদ্ধেও অভিযোগ এনেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+