পুনের 'গোল্ড ম্যান'-কে পাথর মেরে খুন করল দুষ্কৃতীরা, গ্রেফতার ৪

পুনে, ১৫ জুলাই : ব্যবসায়ী হলেও পুনের দত্তাত্রেয় ফুগে বেশি পরিচিত অন্য একটি কারণে। কয়েকবছর আগে ২২ ক্য়ারেটের একটি আস্ত সোনার জামা (যার কোটি টাকার উপরে দাম ও ওজন ৩.৫ কেজি) পরে সকলের নজরে চলে এসেছিলেন তিনি। তখন থেকেই তাঁর পরিচিতি 'গোল্ড ম্যান' হিসাবে।

এহেন দত্তাত্রেয়কে তাঁর ছেলের সামনেই পাথর দিয়ে আঘাত করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে এদিন সকালে। ঘটনায় দত্তাত্রেয়র ভাগনে সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুনের 'গোল্ড ম্যান'-কে পাথর মেরে খুন করল দুষ্কৃতীরা

পুলিশ জানিয়েছে, মোট ডজনখানেক ব্যক্তি এই খুনের সঙ্গে জড়িত রয়েছে। চারজন ধরা পড়েছে এবং বাকীদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তদের মধ্যে কারও জন্মদিন পালন করতে দত্তাত্রেয়কে ডেকে পাঠানো হয়।

এরপর তিনি এলে একটি মাঠের মধ্য়ে নিয়ে গিয়ে দত্তাত্রেয়কে গাড়ি থেকে টেনে বের করে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। চিট ফান্ডের ব্যবসা করা দত্তাত্রেয় অনেকের থেকে টাকা নিয়ে বিনিয়োগ করেছিলেন। সেখানে কিছু আর্থিক গোলমালও ছিল। পুলিশ মনে করছে, সেই বিবাদেই তাঁকে খুন করা হতে পারে।

দত্তাত্রেয়র নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল। তাঁর স্ত্রী প্রাক্তন এনসিপি কাউন্সিলর ছিলেন। তবে জাল শংসাপত্র দেওয়ায় তাঁকে কাউন্সিলরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+