Pune Bus Rape Case: সরকারি বাসে যুবতীকে ধর্ষণ! আখের ক্ষেতে গা ঢাকা অভিযুক্তের, খোঁজ দিল ড্রোন, পুলিশ কুকুর
Pune Bus Rape Case: দিল্লির নির্ভয়াকাণ্ডের ছায়া ফিরল পুণেতে। ফাঁকা বাসের (Unoccupied Bus) মধ্যে বছর ছাব্বিশের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ। পুণের স্বর্গেট (Swargate Bus Station) বাস ডিপোয় ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযুক্ত (Accused Arrested) দত্তাত্রেয় গাদ নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করল পুণে সিটি পুলিশ। পুণের শিরুর তেহসিল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণে অভিযুক্ত বছর ৩৭-এর ওই ব্যক্তি আখের ক্ষেতে গা ঢাকা দিয়েছিল। হন্যে হয়ে খুঁজছিল পুলিশও। গুনত গ্রামে বিঘার পর বিঘা আখের ক্ষেতে প্রায় ১০০ জন পুলিশ আধিকারিক মিলে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালায়। এমনকি ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকা ব্যক্তিকে খুঁজতে ওড়ানো হয় ড্রোনও। নামানো পুলিশ কুকুরের স্কোয়াডও। বুধবার রাত থেকে ম্যারাথন তল্লাশি শেষে অবশেষে মধ্যরাতে গ্রেফতারি।

অভিযুক্তের খোঁজ পেতে এর আগে তাঁর ভাইকে আটক করে পুলিশ। অভিযুক্তের মা বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পরিচিত এক মহিলাকেও জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। তাদের থেকে পাওয়া বয়ানের ভিত্তিতেই অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে পুণে সিটি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযুক্ত দত্তাত্রেয় রামদাস গাদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
#WATCH | Pune (Maharashtra) bus rape case | The accused, Dattatray Ramdas Gade, has been detained by a team of Pune Crime Branch from a village in Shirur Tehsil of Pune district. He has now been brought to a Police Station here.
— ANI (@ANI) February 28, 2025
Visuals from outside the Police Station. pic.twitter.com/ZtBP6FWPtT
মঙ্গলবার সকালের ঘটনা। পুণেতে সরকারি বাসে যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যুবতীকে নানা অছিলায় ভুল বাসে নিয়ে যায় অভিযুক্ত। ডিপো চত্বরেই ফাঁকা বাসে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণের শিকরাপুর ও শিরুর থানায় আগেও চুরি ও ডাকাতির অভিযোগ দায়ের হয়েছিল অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে।
প্রায় অর্ধেক ডজন চুরির মামলা রয়েছে গাদের বিরুদ্ধে। পুণে ও আহিল্যনগর জেলায় ডাকাতি ও চেন ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটি মামলায় ২০১৯ সাল থেকে জামিনে মুক্ত ছিল সে। অভিযুক্তের খোঁজ দিতে পারলে বৃহস্পতিবার ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পুণের পুলিশ। গাদকে খুঁজতে পুলিশের ১৩টি টিম মোতায়েন করা হয় রাজ্যের বিভিন্ন স্থানে। স্নিফার ডগ ও ড্রোন দিয়ে তল্লাশি চালানো হয় আখের ক্ষেতে।












Click it and Unblock the Notifications