Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

N95 নয় সোনাতেই করোনা 'ঘায়েল', 'গোল্ড' মাস্ক পরে তাক লাগালেন পুণের বাসিন্দা, দাম কত জেনে নিন

N95 নয় সোনাতেই করোনা 'ঘায়েল', 'গোল্ড' মাস্ক পরে তাক লাগালেন পুণের বাসিন্দা, দাম কত জেনে নিন

করোনা মহামারীর আবহে মাস্ক এখন অত্যাবশ্যকীয় সামগ্রীর মধ্যে পরে। বাজারে মাস্কের ছড়াছড়ি। N-95 থেকে কাপডের মাস্ক কত কী বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু পুণের এক বাসিন্দা মাস্কের অভিনবত্বে তাক লাগিয়েছেন। সোনার মাস্ক পড়ে ফেলেছেন তিনি। যেটা তৈরি করতে মোটা টাকা পকেট থেকে খরচ করতে হয়েছে তাঁকে।

সোনার মাস্ক

সোনার মাস্ক

জামাকাপড়ের চেয়েও বাহারি মাস্কের ব্যবহার এখন গোটা দেশে শোরগোল ফেলে িদয়েছে। পুণের বাসিন্দা শঙ্কর খুরাদে সোনার মাস্ক তৈরি করে ফেলেছেন। সেটা পরে বাইরে ঘুরছেন তিনি। সেটা তৈরি করতে ২.৮৯ লাখ টাকা খরচ করেছেন তিনি। কিন্তু সোনার মাস্কে মুখ ঢাকা থাকলে শ্বাস নেবেন কী করে। তার উপায় হিসেবে মাস্কের গায়ে রয়েছে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র। যার কারণে শ্বাস নিতে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না তাঁর।

করোনা কী আটকাবে সোনা

করোনা কী আটকাবে সোনা

করোনা ভাইরাস ধাতব পদার্থের উপর দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে এমনই জানিয়েছিলেন গবেষকরা। সেহেতু শঙ্কর খুরাদের এই সোনার মাস্ক কতটা নিরাপদ তা নিয়ে সন্দেহ রয়েছে। তাতে অবশ্য হেলদোল নেই তাঁর। আপাতত সোনার বাহারি মাস্ক পরেই ঘুরছেন তিনি। আর সেটাই ইউএসপি হয়ে উঠেছে শঙ্করের।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ মারাত্মক অকারে বাড়ছে। কোনও ভাবেই তাতে রাশ টানা যাচ্ছে না। শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা সংক্রামিত হয়েছেন এক লাখের উপর বাসিন্দা। মৃত্যুর হারও বাড়ছে। মুম্বই, পুণেতে করোনা সংক্রমণ সর্বাধিক বলে জানানো হয়েছে। শঙ্কর খুরাদে পুণের যে এলাকার বাসিন্দা সেখানে করোনা ভাইরাসে ৪৭ জন মারা গিয়েছেন।

 দেশে বাড়ছে সংক্রমণ

দেশে বাড়ছে সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার ছুঁই ছুঁই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+