পুনেয় দেখা মিলল ইউএফও-র! খবর পৌঁছল মোদীর কান পর্যন্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে চিঠি লিখে বাড়ির কাছে ইউএফও দেখতে পাওয়ার দাবি জানিয়েছেন এক ব্যক্তি।
পুনে পুলিশের মাথা খারাপ হওয়ার জোগাড় বছর শেষের আগে। তবে ঘটনা বেশ অদ্ভূত, সন্দেহ নেই। পুনের বাসিন্দা বছর ৪৭ এর এক ব্যক্তি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে চিঠি লিখেছেন। দাবি করেছেন, বাড়ির কাছে ইউএফও দেখতে পেয়েছেন তিনি। এই ব্যাপারে একেবারে নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছেন। তবে পুলিশ তদন্তে জানতে পেরেছে, চিঠির প্রেরক ব্যক্তি মানসিক অসুস্থতায় ভুগছেন।

পুনে থেকে মোদীকে চিঠি
তিনি কোথরুডের বাসিন্দা। প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে জানিয়েছেন, এই এলাকায় তিনি আনআয়ডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট দেখতে পেয়েছেন।

মহারাষ্ট্র সরকার তদন্তে
সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো হয়েছে মহারাষ্ট্র সরকারের কাছে। পুলিশ তারপরই তদন্তে নেমে আসল ঘটনা জানতে পেরেছে। ইমেল প্রেরকের খোঁজ বের করা হয়।

চারপাশে এলিয়েনরা
পুলিশ জানিয়েছে, চিঠি পাঠানো ব্যক্তির কয়েক বছর আগে ব্রেন হ্যামারেজ হয়। কয়েকমাস আগে তিনি গাছের ফাঁক দিয়ে আলো জ্বলতে দেখেন। ভেবে নেন এলিয়েনরা তার বাংলোর চারপাশে এসে গিয়েছে।

জানত না পরিবারও
সেই ব্যক্তি নিশ্চিত ছিলেন, এলিয়েনরা পৃথিবীতে এসে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিজেদের এলাকায় পাঠাচ্ছে। যা দেখে থাকতে না পেরে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বসেন পুনের এই ব্যক্তি। এমনকী এই ঘটনা পরিবারের লোকেরাও জানতেন না বলে তদন্তে উঠে এসেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications