পুণে ধসের ঘটনায় মৃতের সংখ্যা পৌছল ৭৫-এ, সমস্যায় উদ্ধারকার্য

বুধবারদিন মহারাষ্ট্রের আম্বেগাঁওয়ের মালিন গ্রামে ধসের জেরে প্রায় ৫০টি বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বা এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে জলকাদার জন্য উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। এমনকী আটকে থাকা মানুষদের খোঁজ পেতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদেরও কাজে লাগানো হয়েছে। গোটা উদ্ধারকার্য শেষ করতে এখনও কম করে ২-৩ দিন বা তার বেশিও লাগতে পারে বলে এনডিআরএফ-এ তরফে জানানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার আম্বেগাঁওয়ে আর একটি ধসের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সংসদে জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার পরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হবে। অতিরিক্ত হারে বৃক্ষচ্ছেদনের ফলেই মাটি আলগা হয়ে গিয়েছে, এবং তার জেরেই এই ধস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজনাথ সিং। মৃতদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন মচদের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজ্য সরকার আহতের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্য়বস্থা করেছে। আজ শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন সোনিয়া গান্ধী।












Click it and Unblock the Notifications