কংগ্রেস সভাপতির পদে কি কোনও ইঞ্জিনিয়ার! যুবকের 'দাবি' ঘিরে জল্পনা
সভাপতি হিসেবে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করা হলেও, সর্বোচ্চ পদে কে বসবে এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতের প্রাচীনতম এই দলটি।
সভাপতি হিসেবে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করা হলেও, সর্বোচ্চ পদে কে বসবে এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতের প্রাচীনতম এই দলটি। তবে পুনের ২৮ বছরের এক যুবক ওই পদের জন্য আবেদন করতে চায়। পেশায় সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। গজানন্দ হোসেলে নামে ব্যাঙ্গালোর ভিত্তিক সংস্থায় ম্যানেজারের পদে কাজ করা যুবক ২৩ জুলাই প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ বাগওয়ের সঙ্গে দেখা করে নিদের আবেদন পত্র জমা দেবে বলে ঠিক করেছে।

এপ্রসঙ্গে গজানন্দ হোসেলে রাহুল গান্ধীর কথাও উল্লেথ করেছেন। রাহুল গান্ধী যুবদের দলের নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতিতে দলের সভাপতি পদে একজন বয়সে নবীন হলেই চলবে না, চিন্তাভাবনার দিক থেকেও তাঁকে হৃদয়বান হতে হবে। যেহেতু কংগ্রেসে কোনও সভাপতি নেই, সেইজন্য অনেক লোক এখন কংগ্রেস ছেড়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন গজানন্দ।
রাজনীতিতে তাঁর কোনও অভিজ্ঞতা আছে কিনা কিংবা তিনি কোনও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন কিনা, এপ্রসঙ্গে এই যুবক কোনও উত্তর দিতে পারেনি। তবে তিনি গ্রাম থেকে এসেছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে গজানন্দ হোসেলে বলেছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যও পদও নেই তার। অতীতে তিনি কখনও কোনও দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেছেন গজানন্দ। তবে কংগ্রেস সভাপতি পদে আবেদন পাঠানোর আগে প্রাথমিক সদস্যপদের বিষয়টি তিনি সেরে ফেলবেন বলেও জানিয়েছেন।
কেন তিনি দলে সদস্য কিংবা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন না, এর উত্তরে গজানন্দ বলেছেন, তা করলে সাইডসাইন হয়ে যাওয়ার সম্ভাবনা।












Click it and Unblock the Notifications