জওয়ানরা ধর্ম পালন করেছেন, এবার আমাদের সময় - শহীদ পরিবারের পাশে মাতা অমৃতানন্দময়ী
পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় শহীদ সিআরপিএফ জওয়ানদের প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দান করবে মাতা অমৃতানন্দময়ী মঠ।
পুলওয়ামার নক্কারজনক সন্ত্রাসবাদী হামলার ঘটনায় চলে গিয়েছে ৪০ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ। ঘটনার পর থেকে বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগিয়ে আসছেন শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। এই শুভ উদ্যোগে সামিল হল কেরলের মাতা অমৃতানন্দময়ী মঠ-ও।

প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য় করবে মঠ। মঠ-প্রধান মাতা অমৃতানন্দময়ী জানিয়েছেন, 'জওয়ানরা তাদের দেশরক্ষার ধর্ম পালন করেছেন, এবার আমাদের ধর্ম তাদের পরিবারের পাশে থাকা।' তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেছেন। তাদের পরিবার পরিজনদের সমবেদনাও জানিয়েছেন।
বরাবরই অভাবী মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় মাতা অমৃতানন্দময়ী মঠ-কে। দরীদ্র মানুষদের জন্য খাদ্য, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা ও জীবিকার ব্যবস্থা করার পাশাপাশি বড় মাপের যে কোনও বিপর্যয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই মঠ।
মঠ প্রধান মাতা অমৃতানন্দময়ী বরাবরই অহিংসার পথেই হেঁটেছেন। এমনকী অহিংসার ধর্ম পালনের জন্য গান্ধী-কিং পুরস্কারও জিতেছেন। এই জঘন্য ঘটনার পরও তাঁকে সেই ভূমিকাতেই দেখা গেল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications