কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত পিডিপি নেতা
জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলনে পিডিপি দলের নেতা আব্দুল গানি দার। খবর, হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গিরা তাঁকে দক্ষিণ কাশ্মীরের পিংলান এলাকায় গুলি করে হত্যা করে।
পুলওয়ামা, ২৪ এপ্রিল : জম্মু কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলনে পিডিপি দলের নেতা আব্দুল গানি দার। খবর, হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গিরা তাঁকে দক্ষিণ কাশ্মীরের পিংলান এলাকায় গুলি করে হত্যা করে।
জানা গিয়েছে, ওই পিডিপি নেতা শ্রীনগরের দিকে যাওয়ার সময়েই এই ঘটনা ঘটে। পুলিস সূত্রের খবর তাঁকে বুকে গুলি করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, সকাল থেকেই প্রতিরক্ষাবাহিনীর সঙ্গে কলেজ পড়ুয়াদের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের পুলওয়ামা। তার মধ্যেই পিডিপি নেতার এই মৃত্যুর খবরে রীতিমত সরগরম কাশ্মীরের রাজনীতি।
উল্লেখ্য, কিছুদিন আগেই কাশ্মীরের একটি কলেজে প্রতিরক্ষা বাহিনীর চেকপোস্ট বসানো নিয়ে কলেজ ছাত্র ও প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। যে ঘটনায় ৫০ জন কলেজ পড়ুযা আহত হন। সেই ঘটনার পর আজ সকালে কাশ্মীরের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি চালু হতেই নতুন করে সংঘর্ষ দানা বাঁধে।












Click it and Unblock the Notifications