জম্মুতে জঙ্গি পাচারকারী ট্রাক ড্রাইভার পুলওয়ামার সন্ত্রাসবাদীর ভাই! পুলিশি তথ্যে চাঞ্চল্য

আদিল দার। নামটা উঠে এসেছিল ঠিক এক বছর আগে। যে সময় ১৪ ফেব্রুয়ারির অভিশপ্ত এক দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় নারকীয় আক্রমণে হত্যা করা হয়েছিল ভারতের ৪৩ জন সেনা জওয়ানকে। মুহূর্তে দেশের বীর ৪৩ জন সেনার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই সন্ত্রাসবাদী বিস্ফোরণে। আর সেই হামলার নেপথ্যে ছিল কাশ্মীরি সন্ত্রাসবাদী আদিল দার। আর তার 'তুতো' ভাই সমির দার ঠিক একবছর পর খবরে! এবার যোগসূত্র সেই সন্ত্রাসবাদ।

 জম্মুর টোল প্লাজায় জঙ্গিদের গুলি ও সমির দারের যোগ

জম্মুর টোল প্লাজায় জঙ্গিদের গুলি ও সমির দারের যোগ

শুক্রবার জম্মুর টোল প্লাজায় একটি চেকিং এর সময় মুহূর্তে নিরাপত্তারক্ষীদের দিকে বন্দুক তাক করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। পাল্টা গুলি চালিয়ে ৩ জঙ্গিকে নিকেশ করা হয়। ঘটনাট ধরা পড়ে ট্রাক চালক সমির দার। পুলিশ জানকে পেরেছে যে সেই সমির দার আসলে পুলওমায়ায় জঙ্গি হামলার মূল কাণ্ডারী আদিল দারের আত্মীয় তথা সম্পর্কীয় ভাই।

 ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে আরও একটি গাড়ি ঢুকে গিয়েছিল সেনা কনভয়ে!

১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে আরও একটি গাড়ি ঢুকে গিয়েছিল সেনা কনভয়ে!

ট্রাক চালক সমির দার শুক্রবার জঙ্গিদের পাচারে সাহায্য করেছে বলে যেমন খবর উঠে আসছে, তেমনই একটু ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে , সমিরের দাদা আদিল গত বছর গাড়ি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে ঢুকে গিয়েছিল সেনা কনভয়ের মধ্যে। আর সেখানেই আত্মঘাতী হানায় হত্যা করা হয়েছিল ৪৩ জন জওয়ানকে।

পুলওয়ামা হামলা ও পাক যোগ

পুলওয়ামা হামলা ও পাক যোগ

পুলওয়ামা হামলায় বারবার পাকিস্তানি যোগ প্রমাণিত হয়েছে। প্রমাণের বিষয় বস্তু পাকিস্তানের হাতে পৌঁছে দিলেও, ইসলামাবাদ তা মানতে চায়নি। নিজের দেশে বারুদের স্তূপ হয়ে ওঠা জঙ্গি শিবির দমনে ব্যর্থ হয়েছেন ইমরান। আর শুক্রবারের ঘটনাতেও উঠে আসছে পাক যোগ।

 শুক্রবারে হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান যোগ!

শুক্রবারে হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তান যোগ!

প্রসঙ্গত, মৃত তিন জঙ্গিদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে শুক্রবারের ঘটনায় যোগ রয়েছে পাকিস্তানের। কারণ মৃত জঙ্গিদের অস্ত্র পাকিস্তান থেকে এসেছে বলে প্রমাণ পেয়েছে পুলিশ। ফলে, পুলওয়ামার একবছর পরের আরও একটি ঘটনা আরও একবার সন্ত্রাস বাদে পাকিস্তান যোগ প্রমাণ করে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+