জঙ্গি হামলার দিন জওয়ানদের কনভয়ের সঙ্গে চলা 'লাল গাড়ি' নিয়ে রহস্য! খোঁজে এনআইএ
ভূস্বর্গ কাশ্মীরে আত্মঘাতী হামলার ৩ দিন কেটে গিয়েছে। এই মুহূর্তে খোঁজ চলছে মূলচক্রী জঙ্গি আব্দুল রাশিদ গাজির।
ভূস্বর্গ কাশ্মীরে আত্মঘাতী হামলার ৩ দিন কেটে গিয়েছে। এই মুহূর্তে খোঁজ চলছে মূলচক্রী জঙ্গি আব্দুল রাশিদ গাজির। পাশাপাশি, ঘটনার দিন ৪০ জন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া কনভয়ের পাশে যে লাল রঙের মারুতি ইকো ভ্যান চলছিল তা নিয়ে এবার তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

এবার ওই লাল গাড়ি ও তার মালিকের খোঁজে নেমে পড়েছে এনআইএ। খোঁজ চলছে কার কাছ থেকে ওই লাল গাড়িটি নিয়েছিল জঙ্গি আদিল। উপত্যকা জুড়ে ক্রমেই তল্লাশি অভিযান জোরদার করেছএ এনএসডি, এনআইএ।












Click it and Unblock the Notifications