পুলওয়ামা হামলার মূল ষড়যন্ত্রীর হদিশ পেলেন তদন্তকারীরা, কোথায় লুকিয়ে সে
পুলওয়ামায় হামলা চালিয়েছে আদিল দার। তবে এই হামলার নেপথ্যে ছিল জইশ জঙ্গিরা। হামলার মূল চক্রী হিসাবে উঠে এসেছে আবদুল রশিদ গাজির নাম। তার হদিশ সম্ভবত পেয়েছেন গোয়েন্দারা।
পুলওয়ামায় হামলা চালিয়েছে আদিল দার। তবে এই হামলার নেপথ্যে ছিল জইশ জঙ্গিরা। এবং আরও অনেকে। কাশ্মীরের বেশ কয়েকজন জঙ্গি ও হ্যান্ডলারও জড়িত ছিল। এই হামলায় সেনা কনভয়ে বিস্ফোরণে চল্লিশ জনের বেশি শহিদ হয়েছেন।

হামলার মূল চক্রী হিসাবে উঠে এসেছে আবদুল রশিদ গাজির নাম। তার হদিশ সম্ভবত পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, পুলওয়ামা অথবা ত্রাল এলাকায় সে লুকিয়ে রয়েছে। সেখান থেকেই অপারেশন চালিয়েছে।
এই আবদুল রশিদ গাজিই পাকিস্তানে বসে থাকা মৌলানা মাসুদ আজহারের কাছ থেকে পরামর্শ ও নির্দেশ নিয়ে ভারতে সেনার ওপরে সবচেয়ে বড় হামলা চালিয়েছে। তদন্তকারীরা জাল বিছিয়েছেন তাকে ধরার জন্য।
অন্তত বেশকিছুদিন আগেই জইশ উপত্যকায় নাশকতার ছক কষছে বলে ইন্টেলিজেন্স সূত্রে খবর আসে। সেইমতো ইনপুটও দেওয়া হয়েছিল। তবে পুলিশ ও সেনা তাতে বিশেষ কর্ণপাত না করায় এতবড় বিপর্যয় ঘটে গিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও উরি হামলার পর কাশ্মীরে জঈশ জঙ্গিরা বেশ কয়েকবার হামলা চালিয়েছে বা চালানোর চেষ্টা করেছে। আত্মঘাতী জঙ্গি আদিলের বাবা জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে ছেলে নিখোঁজ ছিল। সেই মাঝের কয়েকমাসই সে জইশ হ্যান্ডলারদের যোগাযোগ রেখে তৈরি ব্লু প্রিন্ট দেখে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া সে জইশের জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পও গিয়ে ঘুরে এসেছিল। তারপরই সে গাজির কথা শুনে হামলা চালিয়েছে।












Click it and Unblock the Notifications