পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা, মোদী সরকারের এমনই সমালোচনা কংগ্রেসের

সরকারে ভুল বিদেশ নীতির ফলেই পুলওয়ামায় সিআরপিএফের ক্যাম্পে জঙ্গি হামলা। এমনটাই মত কংগ্রেসের। ঘটনার নিন্দা করেছে রাজ্য সরকার। দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

কংগ্রেস মুখপত্র সুস্মিতা দেব বলেন, দেশ বিরোধী শক্তি ভারতকে ভয় পায় না। ফলেই এই ধরনের হামলার ঘটনা। সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করার জেরে মৃত্যুর ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস মুখপত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ নীতির ফলেই এই ধরনের ঘটনা বাড়ছে বলেও কটাক্ষ করেছে কংগ্রেস। একইসঙ্গে তাদের দাবি, ভারতের ভিতরে এবং বাইরে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

ঘটনার কড়া সমালোচনা করে সংঘর্ষে মৃত সিআরপিএফ জওয়ানদের প্রতি সমবেদনা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী।

ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই জঙ্গি হামলার কড়া সমালোচনা করেছেন।

রবিবার ভোরের আলো ফোটার আগে সিআরপিএফ ক্যাম্পে হামলার ঘটনায় ৫ জওয়ানের মৃত্যু হয়। পাল্টা হামলায় মারা যায় হামলাকারী দুই জৈশ জঙ্গিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+