পালস্ ভালোবাসেন? দেখুন কী কাণ্ড করেছে পালস ক্যান্ডি!
ভারতের বাজারে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই খুব সময়েই মধ্যে নিজের বাজার চাঙ্গা করে ফেলল জনপ্রিয় ক্যান্ডি পালস্। গত ২ বছরে ৩০০ কোটি টাকা মূল্যের'রেকর্ড ব্রেকিং'বিক্রি হয়েছে পাল্স।
নয়াদিল্লি, ৯ মার্চ: ভারতের বাজারে লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই খুব কম সময়েরই মধ্যে নিজের বাজার চাঙ্গা করে ফেলল জনপ্রিয় ক্যান্ডি 'পালস্'। গত ২ বছরে ভারতের বাজারে ৩০০ কোটি টাকা মূল্যের 'রেকর্ড ব্রেকিং' বিক্রি হয়েছে পালস্।
ভারতের ফাস্ট মুভিং কনজিউমার গুডস বিভাগে অন্যান্য বিপণী সংস্থা গুলির থেকে অনেক বেশি টাকা মূল্যের বিক্রির রেকর্ড গড়েছে পালস্। এই বিভাগে বিস্কিট উৎপাদনকারী সংস্থা 'ওরিও' ও 'মার্স বারকেও' ছাপিয়ে গিয়েছে পালস ক্যান্ডি।

বিশেষজ্ঞদের মতে পালসে্র অনন্য সাধারণ স্বাদই এই ব্রান্ডের বড় ইউএসপি। বাণিজ্যকরণের জন্য যা ছইল পালস্ সেরা হাতিয়ার। স্বাদের জন্যই সারা দেশে পালস্ ক্যান্ডির চাহিদা তুঙ্গে ছিল। ভারতীয়দের মনস্তত্ব বুঝেই এই স্বাদের ক্যান্ডি বাজারে এনে পালস বাজার মাত করে দিয়েছে বলেও অনেকের ধারণা।
দেশের বহু দোকানেই দেখা যাচ্ছে ম্যাঙ্গোবাইট ক্যান্ডির থেকে পালসের চাহিদা ক্রমাগত বাড়ছে। পালসে্র ক্যান্ডিগুলির সমস্ত ফ্লেভারের চাহিদাই বাজারে তুঙ্গে বলে দাবি করেছে বিশেষজ্ঞমহল।












Click it and Unblock the Notifications